চলতি বছরই বিয়ে করছেন সালমান খান।
বেশ কিছু দিন ধরে এমন কথাই ভাসছে
বিটাউনের অন্দরে। আর এই খবরকে এবার
আরও উসকে দিল সালমানের মা
সালমা খানের সঙ্গে লিলুয়া
ভানতুরের ছবি প্রকাশ্যে আসায়।
ছবিতে দেখা যাচ্ছে, মা ও বোনের
সঙ্গে মুম্বাই বিমানবন্দরে হাজির
হয়েছেন সালমান খান। আর সেখানেই
সালমা খানের সঙ্গে হাতে হাত
দিয়ে হাটতে দেখা যাচ্ছে
'ভাইজান'-এর প্রেমিকা লিলুয়াকে।
শুধু তাই নয়, ওই ছবিতে দেখা যাচ্ছে,
সালমা খানের এক হাত শক্ত করে ধরে
রেখেছেন রোমানিয়ান সুন্দরী। আর
তাতেই ভারতীয় মিডিয়ার খবরে বলা
হচ্ছে, তবে কি লিলুয়াকে পুত্রবধূ
হিসেবে গ্রহণ করে নিলেন সালমা
খান?
সালমান খানের ওই 'পারফেক্ট
ফ্যামিলি পিকচার'-এ হাজির ছিলেন
বোন আলভিরা খানও। অর্থাৎ এক কথায়
যাকে বলে 'সম্পূর্ণ সালমানের
পরিবার'। এখন দেখা যাক, লিলুয়ার
গলায় কবে মালা দেন 'দাবাং'-
তারকা।
এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়ায়,
ক্যাটরিনার সঙ্গে সালমানের বন্ধুত্ব
নাকি ভাল চোখে দেখছেন না
লিলুয়া। আর সেই কারণে সালমানের
সঙ্গে তার একচোট মন কষাকষিও
হয়েছে। তবে, বিষয়টি নিয়ে বেশি
ঘাঁটাঘাঁটি করতে চাননি লিলুয়া।
তবে, সালমানকে সতর্ক করেছেন
তিনি।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য
হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডটকম।
বেশ কিছু দিন ধরে এমন কথাই ভাসছে
বিটাউনের অন্দরে। আর এই খবরকে এবার
আরও উসকে দিল সালমানের মা
সালমা খানের সঙ্গে লিলুয়া
ভানতুরের ছবি প্রকাশ্যে আসায়।
ছবিতে দেখা যাচ্ছে, মা ও বোনের
সঙ্গে মুম্বাই বিমানবন্দরে হাজির
হয়েছেন সালমান খান। আর সেখানেই
সালমা খানের সঙ্গে হাতে হাত
দিয়ে হাটতে দেখা যাচ্ছে
'ভাইজান'-এর প্রেমিকা লিলুয়াকে।
শুধু তাই নয়, ওই ছবিতে দেখা যাচ্ছে,
সালমা খানের এক হাত শক্ত করে ধরে
রেখেছেন রোমানিয়ান সুন্দরী। আর
তাতেই ভারতীয় মিডিয়ার খবরে বলা
হচ্ছে, তবে কি লিলুয়াকে পুত্রবধূ
হিসেবে গ্রহণ করে নিলেন সালমা
খান?
সালমান খানের ওই 'পারফেক্ট
ফ্যামিলি পিকচার'-এ হাজির ছিলেন
বোন আলভিরা খানও। অর্থাৎ এক কথায়
যাকে বলে 'সম্পূর্ণ সালমানের
পরিবার'। এখন দেখা যাক, লিলুয়ার
গলায় কবে মালা দেন 'দাবাং'-
তারকা।
এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়ায়,
ক্যাটরিনার সঙ্গে সালমানের বন্ধুত্ব
নাকি ভাল চোখে দেখছেন না
লিলুয়া। আর সেই কারণে সালমানের
সঙ্গে তার একচোট মন কষাকষিও
হয়েছে। তবে, বিষয়টি নিয়ে বেশি
ঘাঁটাঘাঁটি করতে চাননি লিলুয়া।
তবে, সালমানকে সতর্ক করেছেন
তিনি।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য
হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডটকম।
