আবারো পুরনো আলোচনায় জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বিয়ে করেছেন তিনি! এবার সত্যি সত্যিই নিজের মুখে স্বীকার করেছেন জীবনের নতুন ইনিংসের এই খবর। তবে পুরো ব্যাপারটাই হয়েছে একেবারেই পারিবারিকভাবে, গোপনীয়তার সঙ্গে।
গত বছরে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কের জের ধরে কম ভুগতে হয়নি তিন ফরম্যাটে ১২৬ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারকে। এমনকি হ্যাপির করা মামলায় জেল-হাজত পর্যন্ত যেতে হয়েছে তাকে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হস্তক্ষেপে বিপদ থেকে মুক্তি পান তিনি।
বছর ঘুরতে না ঘুরতেই নতুন এই খবরটি জানালেন রুবেল। দেশের একটি জাতীয় দৈনিকে সাক্ষাতকার দেওয়ার এক পর্যায়ে বিয়ের কথা স্বীকার করেন তিনি। তবে এ নিয়ে বেশিকিছু বলতে রাজি হননি। উল্টো বলেছেন, 'থাক না ভাই। বিয়ে নিয়ে পরেও কোনো একদিন খুলে বলা যাবে। আপাতত কথাবার্তা আমার বোলিং নিয়েই হোক।'
শুধু তাই নয়, স্ত্রী ঢাকাতে নাকি বাগেরহাট সে ব্যাপারেই কিছু খোলসা করতে চাননি তিনি। অবশ্য আগে খবর হয়েছিলো, নিজের এলাকা অর্থাৎ বাগেরহাটে পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন তিনি। তাই ধারণা করা হচ্ছে, এই মেয়েটি সেই একইজন।
জানিয়ে রাখা ভালো, ইনজুরি কাটিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন রুবেল হোসেন। প্রাইম ব্যাংকের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।