গত ৪ মে তৃতীয়বারের কন্যা সন্তানের মা হন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। এ নিয়ে খুশির বন্যা বয়ে গিয়েছিল তার পরিবারে। কিন্তু মাত্র ১৭ দিনের মাথায় সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো সেই কন্যা
সন্তানটি। ২১ মে সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে সে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ প্রসঙ্গে কান্নাজরিত কণ্ঠে ন্যানসি জানান, ‘জন্মের পর থেকেই ও অসুস্থ ছিল। নানান ধরণের শারীরিক জটিলতা দেখা দেয় যার জন্য ওকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ওর শারীরিক উন্নতির জন্য দুটি অস্ত্রপচার করা হলেও ওকে আর ফেরানো সম্ভব হল না।‘
যখন এ বিষয়ে ন্যানসির কথা হচ্ছিল তখন তারা ছিলেন ময়মনসিংহের পথে। সেখানেই তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।