Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

ফাইনালের পথেও মুস্তাফিজ ভরসা ওয়ার্নারের

Thursday, May 26, 2016


প্লে অফে কলকাতা নাইট রাইডার্সকে
হারিয়ে পরের ধাপে উঠেছে
সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে
পৌঁছানোর চূড়ান্ত লড়াইয়ে সামনে
এবার রায়নাদের গুজরাত। ম্যাকালাম-
রায়না-স্মিথদের শক্তিশালী

ব্যাটিং লাইন আপকে ভাঙতে
ওয়ার্নারের ভরসা তার বোলিং লাইন
আপ। আর এ ব্যাপারে যার উপর
সানরাইজার্স অধিনায়ক সবচেয়ে
বেশি ভরসা করে আছেন, তিনি আর
কেউ নন, কাটার মাস্টার মুস্তাফিজুর
রহমান।
শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে উইকেট
না পেলেও ডেথে তার বলে নড়াচড়া
করতে পারেনি নাইটরা। তার এই
বোলিং অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ
অধিনায়ক ওয়ার্নারও। বললেন,
‘মুস্তাফিজ অনেক বড় ট্যালেন্ট। আমি
চেষ্টা করেছি ওকে সতর্কভাবে
ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে
যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে
গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে
ওকে না ফেলতে।”
বাংলাদেশ ক্রিকেটমহল যে খুব মন
দিয়ে মুস্তাফিজের আইপিএল
পারফরম্যান্স দেখছে, তা জানেন
ওয়ার্নার। বললেন, ‘আমি ওকে খুব
ভালবাসি। ও যা ফিল্ড চায়, তা-ই দিই।
ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে
যত পারি স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করি।
সানরাইজার্স হায়দরাবাদ একটা
পরিবারের মত। আর তার অন্যতম গুরুত্বপূর্ণ
সদস্য মুস্তাফিজ।’ কিন্তু দলের অন্যতম
সেরা অস্ত্রের ভাষা সমস্যা
কাটাতে কী করছেন ওয়ার্নার?
শুধুমাত্র ফিজের জন্য দলে রাখা
হয়েছে দোভাষী। কিন্তু দোভাষী
তো মাঠে থাকেন না। তখন
মুস্তাফিজের সঙ্গে কথা বলেন কী
করে? ‘তখন আমরা ক্রিকেটিং
ল্যাঙ্গোয়েজে আদান-প্রদান করি।
সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে
নীচে দেখাই। স্লোয়ার বললে হাত
দিয়ে দেখাই’—বললেন ওয়ার্নার।

Latest

Blog Archive

Hit Me