Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

ইতিহাসের প্রাণঘাতী ১০ ঘূর্ণিঝড়

Saturday, May 21, 2016

ইতিহাসের প্রাণঘাতী ১০ ঘূর্ণিঝড়
শনিবার বাংলাদেশে আঘাতহানা ঘূর্ণিঝড় 'রোয়ানু'র প্রভাবে দেশের কয়েকটি জেলায় এখনও পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে শ্রীলঙ্কায় অতি বৃষ্টিপাত সৃষ্ট বন্যায় এরই মধ্যে মারা গেছে প্রায় ৭৩ জন। গ্রীস্মমণ্ডলীয় দেশগুলোতে প্রায়ই আঘাত হানে এমন ঘূর্ণিঝড়।
আঘাতহানা ঘূর্ণিঝড়গুলো নিয়ে যায় বহু মানুষের প্রাণ। ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী এমন ১০টি ঘূর্ণিঝড়ের তালিকা তুলে ধরা হলো পাঠকদের জন্য।


ভোলা ঘূর্ণিঝড়

১৯৭০ সালের ১২ নভেম্বরের ভোলা ঘূর্ণিঝড় ছিল ইতিহাসের সবচেয় প্রাণঘাতী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ওই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় তিন থেকে পাঁচ লাখ মানুষ।
হুগলি নদী ঘূর্ণিঝড়
১৭৩৭ সালে বাংলাদেশ এবং ভারতে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় তিন লাখ মানুষ। বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়টি।


হাইপং টাইফুন

১৮৮১ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টিতে প্রাণ হারায় প্রায় তিন লাখ মানুষ।
কোরিঙ্গা
১৮৩৯ সালে ভারতে আঘাতহানা ঘূর্ণিঝড়টিতে প্রাণ হারায় প্রায় তিন লাখ মানুষ। বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়টি।


বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়

১৫৮৪ সালে বঙ্গোপসগার থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বাকেরগঞ্জে আঘাত হানে। ঘূর্ণিঝড়টিতে প্রাণ হারায় প্রায় দুই লাখ মানুষ।


গ্রেট বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাতহানে ১৮৭৬ সালে। ঘূর্ণিঝড়টিতে প্রাণ হারিয়েছিল প্রায় দুই লাখ মানুষ।
চট্টগ্রাম
১৮৯৭ সাল চট্টগ্রামে আঘাতহানা এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় এক লাখ ৭৫ হাজার মানুষ। বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়টি।


সুপার টাইফুন নিনা

১৯৭৫ সালের ৫ আগস্ট চীনে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় এক লাখ ৭১ হাজার মানুষ।


সাইক্লোন ০২বি

১৯৯১ সালের ৫ মে এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানে। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ।


সাইক্লোন নার্গিস

২০০৮ সালে মিয়ানমারের এ ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় এক লাখ ৩৮ হাজার ৩৬৬ জন। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট হয় ওই ঘূর্ণিঝড়টি।

Latest

Blog Archive

Hit Me