আজ ১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ১৯
শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে
পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন
রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী
গ্রহ:মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা:৫ ও ৯।
শুভ বার:মঙ্গল ও বুধ। শুভ রত্ন:পান্না ও
রক্তপ্রবাল।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:
কূটনীতিক হেনরি
কিসিঞ্জার, কথাশিল্পী হেরম্যান ওক,
ঐতিহাসিক ইবনে খালদুন,
ক্রিস্টোফারলি, বিজ্ঞানী জন
ডগলাস ককক্রফট, জন বার্থ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে
সহকর্মীদের সহযোগিতা পাবেন।
সামাজিক কাজ কর্মে জড়াতে
পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি
পেতে পারে। সৃষ্টি রহস্য জানার
কৌতূহল জাগতে পারে। সামাজিক
অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো
সত্মানুষের পরামর্শে উপকৃত হতে
পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময়
অনুকূল থাকবে। ভ্রমণের সুযোগ পেতে
পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে
না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের
আশঙ্কা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো
ঝামেলা হতে পারে। অতীন্দ্রিয়
শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে
পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো
থাকবে। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি
থাকলে তা মিটে যেতে পারে। যৌথ
ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে
পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রেম-
ভালোবাসার জন্য দিনটি শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর খুব একটা ভালো যাবে না।
সাময়িক কোনো অসুস্থতা দেখা
দিতে পারে। আহারে-বিহারে
সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তত্পরতা
বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য
দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে কোনো
ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
সৃজনশীল কাজ-কর্মে সাফল্য আনন্দদায়ক
হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়
অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে
পারবেন। ধর্মের প্রতি অনুরাগ সৃষ্টি
হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )
অধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি
আসতে পারে। চিত্ত-চাঞ্চল্য দেখা
দেওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য
ভালো যাবে। পারিবারিক পরিবেশ
ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।
পড়াশোনায় আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজ-কর্মে উত্সাহবোধ করবেন। মনোবল
বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে
সম্পর্ক ভালো থাকবে। গৃহে অতিথি
সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের
সহযোগিতা পাবেন। পরিবেশের
সঙ্গে নিজেকে মানিয়ে চলার
চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে।
প্রাপ্তিযোগ আছে। হাতছাড়া হয়ে
যাওয়া কোনো জিনিসের দখল ফিরে
পেতে পারেন। পাওনা টাকা
আদায়ের জন্য তাগাদা দিন।
পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে
পারে। কাউকে দেয়া প্রতিশ্রুতি
রক্ষা করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে
অন্যকে প্রভাবিত করতে পারবেন।
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন।
মানসিক শান্তি বজায় থাকবে। বিনয়ী
আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন।
রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে
পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া
দিয়ে উঠতে পারে। শোকগ্রস্ত হওয়ার
আশঙ্কা আছে। আইনগত ঝামেলা
এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-
উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। মনের কোনো
গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে
পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন
রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী
গ্রহ:মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা:৫ ও ৯।
শুভ বার:মঙ্গল ও বুধ। শুভ রত্ন:পান্না ও
রক্তপ্রবাল।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:
কূটনীতিক হেনরি
কিসিঞ্জার, কথাশিল্পী হেরম্যান ওক,
ঐতিহাসিক ইবনে খালদুন,
ক্রিস্টোফারলি, বিজ্ঞানী জন
ডগলাস ককক্রফট, জন বার্থ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে
সহকর্মীদের সহযোগিতা পাবেন।
সামাজিক কাজ কর্মে জড়াতে
পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি
পেতে পারে। সৃষ্টি রহস্য জানার
কৌতূহল জাগতে পারে। সামাজিক
অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো
সত্মানুষের পরামর্শে উপকৃত হতে
পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময়
অনুকূল থাকবে। ভ্রমণের সুযোগ পেতে
পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে
না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের
আশঙ্কা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো
ঝামেলা হতে পারে। অতীন্দ্রিয়
শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে
পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো
থাকবে। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি
থাকলে তা মিটে যেতে পারে। যৌথ
ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে
পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রেম-
ভালোবাসার জন্য দিনটি শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর খুব একটা ভালো যাবে না।
সাময়িক কোনো অসুস্থতা দেখা
দিতে পারে। আহারে-বিহারে
সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তত্পরতা
বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য
দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে কোনো
ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
সৃজনশীল কাজ-কর্মে সাফল্য আনন্দদায়ক
হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়
অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে
পারবেন। ধর্মের প্রতি অনুরাগ সৃষ্টি
হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )
অধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি
আসতে পারে। চিত্ত-চাঞ্চল্য দেখা
দেওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য
ভালো যাবে। পারিবারিক পরিবেশ
ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।
পড়াশোনায় আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজ-কর্মে উত্সাহবোধ করবেন। মনোবল
বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে
সম্পর্ক ভালো থাকবে। গৃহে অতিথি
সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের
সহযোগিতা পাবেন। পরিবেশের
সঙ্গে নিজেকে মানিয়ে চলার
চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে।
প্রাপ্তিযোগ আছে। হাতছাড়া হয়ে
যাওয়া কোনো জিনিসের দখল ফিরে
পেতে পারেন। পাওনা টাকা
আদায়ের জন্য তাগাদা দিন।
পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে
পারে। কাউকে দেয়া প্রতিশ্রুতি
রক্ষা করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে
অন্যকে প্রভাবিত করতে পারবেন।
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন।
মানসিক শান্তি বজায় থাকবে। বিনয়ী
আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন।
রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে
পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া
দিয়ে উঠতে পারে। শোকগ্রস্ত হওয়ার
আশঙ্কা আছে। আইনগত ঝামেলা
এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-
উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। মনের কোনো
গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
