সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
প্রশাসনিক এলাকাসমূহ
সুনামগঞ্জ জেলার উপজেলাগুলি হল -
বিশ্বম্ভরপুর উপজেলা
ছাতক উপজেলা
দিরাই উপজেলা
ধর্মপাশা উপজেলা
দোয়ারাবাজার উপজেলা
জগন্নাথপুর উপজেলা
জামালগঞ্জ উপজেলা
তাহিরপুর উপজেলা
শাল্লা উপজেলা
সুনামগঞ্জ সদর উপজেলা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা
ইতিহাস
সুনাম উদ্দিন নামে জনৈক সিপাহী একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। পরে উপজেলা, মহকুমা ও জেলা শহরে রুপান্তরিত হয়। বর্তমান সুনামগঞ্জ জেলার নাম ছিল বনগাঁও। ১৮৭৭ সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠত হয়। ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়। জেলায় মোট ৮১টি ইউনিয়ন এবং ২৭৭৩টি গ্রাম আছে। জেলার প্রথম প্রতিষ্ঠিত সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় ১৮৮৭ সালে, দ্বিতীয় স্কুল হচ্ছে দিরাই উচ্চ বিদ্যালয় দিরাই উপজেলার চান্দপুর ১৯১৫ সাল, তৃতীয় উচ্চ বিদ্যালয় হচ্ছে ব্রজন্নাথ উচ্চ বিদ্যালয় পাইলগাও জগন্নাথপুর ১৯১৯ সাল।
অর্থনীতি
সুনামগঞ্জ জেলায় জেলেদের জীবন
মুলতঃ পাথর শিল্প ।
চিত্তাকর্ষক স্থান
টাঙ্গুয়ার হাওর।
হাছন রাজার বাড়ি।
সৈয়দপুর গ্রাম।
নারায়ণতলা মিশন।
পনাতীর্থ ধাম।
লাউড়েরগর।
ডলুরা স্মৃতি সৌধ।
টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প।
বিশেষ ব্যাক্তি
আলোকচিত্রে হাসন রাজা যাদুঘর।
সৈয়দ শাহনুর , (১৭৩০- ১৮৫৪) একজন বাংলাদেশী মরমী কবি ও সাহিত্যিক। তিনি সাধক কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত।
রাধারমণ দত্ত , বা রাধারমণ দত্ত পুরকায়স্থ (১৮৩৩ - ১৯১৫ ) হলেন একজন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈঞ্চব বাউল, ধামালি নৃত্যের প্রবর্তক।
হাসন রাজা, (২১ ডিসেম্বর, ১৮৫৪ - ৬ ডিসেম্বর, ১৯২২ ) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী।
সৈয়দা শাহার বানু , (১৯১৪-১৯৮৩) ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটে নারী জাগরণের অগ্রদূত।
শাহ আবদুল করিম , (জন্ম: ১৫ ফেব্রুয়ারি , ১৯১৬ - মৃত্যু: ১২ সেপ্টেম্বর,
২০০৯ ) বাংলা বাউল গানের কিংবদন্তী।
মুহাম্মদ আতাউল গণি ওসমানী (সেপ্টেম্বর ১ , ১৯১৮ - ফেব্রুয়ারি ১৬,
১৯৮৪ ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি।
আব্দুস সামাদ আজাদ, (১৫-০১-১৯২৬ - ২৭-০৪- ২০০৫) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের রাষ্ট্রদূত , প্রাত্তন এমপি, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং ৫ম সংসদের বিরোধী দলীয় উপনেতা।
রামকানাই দাশ (১৯৩৫-২০১৪) বা পণ্ডিত রামকানাই দাশ বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক।
কাকন বিবি ১৯৭১ সালে সংঘটিত
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্দা, বীরাঙ্গনা ও গুপ্তচর।
সুহাসিনী দাস (জন্ম ১লা ভাদ্র ১৩২২ (বঙ্গাব্ধ) - মৃত্যু মে ২৫, ২০০৯ )
বাংলাদেশী নারী সংগঠক যিনি বৃটিশ বিরোধী এবং ভারতের স্বাধীনতা অন্দোলনের পূর্ব বাংলায় বিপ্লবী ভূমিকা পালন করেন।
আনোয়ার চৌধুরী (জন্ম ১৫ জুন ১৯৫৯) একজন ব্রিটিশ বাংলাদেশী
কূটনীতিবিদ । তিনিই প্রথম কোন
বাঙালি যিনি ব্রিটিশ হাই কমিশনার হিসাবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন।
ধ্রুব এষ একজন বাংলাদেশী চারুকলা শিল্পী ও প্রচ্ছদ শিল্পী।
বাংলাদেশে সুনামগঞ্জ অবস্থান
স্থানাঙ্ক:
২৫°০৪′১১″উত্তর ৯১°২৪′১৪″পূর্ব / ২৫.০৬৯৮°
দেশ বাংলাদেশ
বিভাগ সিলেট বিভাগ
আয়তন
• মোট ৩৬৯৯.৫৮ কিমি ২ (১৪২৮.৪২
জনসংখ্যা (২০১১)
• মোট ২০,১৩,৭৩৮ [১]
স্বাক্ষরতার হার
• মোট ৪৯.৭৫%
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬ )
