Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

টিভি অনুষ্ঠানসূচী আজ সোমবার ১৬ মে’২০১৬

Sunday, May 15, 2016


খেলার খবর
চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি
ইএসপিএন
আইপিএল টি-টোয়েন্টি: ২০১৬
কলকাতা-ব্যাঙ্গালুরু

সরাসরি, রাত ৮:৩০

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি-লেস্টার সিটি
পুনঃপ্রচার, বিকেল সাড়ে ৪টা
টেন ৩।



বৈশাখী টিভি অনুষ্ঠান সূচি
সোমবার, ১৬ মে ২০১৬


সকাল ৬ টায় : ধর্মীয় অনুষ্ঠান: সুন্দর
জীবন (কোরআন, গীতা, বাইবেল,
ত্রিপিটক)
সকাল ৭ টা ৩০ মি: : সাস্থ্য বিষয়ক
অনুষ্ঠান : হেলথ পয়েন্ট
সকাল ৮ টা ১৫ মি: : টকশো : নিটল
টাটা জিরো আওয়ার
সকাল ১০ টা ২০ মি : সরাসরি
তারকাকথন: আলাপ। সরাসরি সম্প্রচার
সকাল ১০ টা ৫০ মি : বাংলা
সিনেমা : সোনার ময়না পাখী।
অভিনয়ে- ফেরদৌস,মৌসুমি
বিকাল ৩ টা ৩০ মি: : ফেয়ার এন্ড
লাভলি শুধু সিনেমার গান
বিকাল ৫ টা ২০ মি : জনসচেতনতা
মূলক অনুষ্ঠান : আপনার জন্য
সন্ধ্যা ৬ টা ১৫ মি : ধারাবাহিক
নাটক: অগ্নিপথ
রাত ৮ টায় : সেরা গল্পের সেরা
নাটক
রাত ৮ টা ৪০ মি : ধারাবাহিক
নাটক: সোনার হরিন
রাত ৯টা ২০ মি : ধারাবাহিক নাটক:
নগর জোনাকি
রাত ১১ টা ৩০ মি : ধারাবাহিক
নাটক: আমার কিছু মেঘ আছে
রাত ১২ টায় : টকশো: নিটল টাটা
জিরো আওয়ার। সরাসরি সম্প্রচার
সংবাদ
সকাল ৮ টা : বৈশাখী সারাদেশ
সকাল ১০ টা : বৈশাখী সংবাদ
দুপুর ১২ টায় : বৈশাখী শিরোনাম
(বাংলা ও ইংরেজি)
দুপুর ২টা : বৈশাখী সংবাদ
বিকাল ৫ টা : বৈশাখী সারাদেশ
সন্ধ্যা ৭ টা : বৈশাখী সংবাদ ও
খেলার সংবাদ
রাত ১০ টা : বৈশাখী সংবাদ এবং
সংস্কৃতি ও বিনোদন সংবাদ
রাত ১ টা : বৈশাখী সংবাদ
এনটিভি’র অনুষ্ঠানসূচী। ১৬ মে,
সোমবার ২০১৬
সকাল ০৭:৩০ সকালের খবর
সকাল ০৮:২৫ স্বাস্থ্য প্রতিদিন
সকাল ০৮:৪৫ বাংলা ছায়াছবি:
সাহেব।
পরিচালনা: মিতা। অভিনয়ে: ফারুক,
রোজিনা, আনোয়ারা,
তারানা হালিম, আনোয়ার হোসেন,
রাজিব প্রমূখ।
সকাল ১০:০০ শিরোনাম
দুপুর ১২:০০ মধ্যাহ্নের খবর
দুপুর ১২:২০ মার্কেট ওয়াচ। সরাসরি।
দুপুর ০১:০০ সুপার শেফ ২০১৬
দুপুর ০২:০০ দুপুরের খবর
দুপুর ০২:৩৫ বিরতিহীন নাটক: হাউসফুল
বিকেল ০৩:১০ ধারাবাহিক নাটক:
রুমালী
দুপুর ০৩:৪৫ বিটিভি’র খবর
বিকেল ০৪:১০ জানার আছে বলার
আছে। সরাসরি।
বিকেল ০৫:০০ দেশের খবর
বিকেল ০৫:৩০ আপনার জিজ্ঞাসা
সন্ধ্যা ০৬:০০ ইংরেজী খবর
সন্ধ্যা ০৬:১৫ শুভ সন্ধ্যা
সন্ধ্যা ০৬:৪৫ যত মধুর ভুলগুলি
সন্ধ্যা ০৭:৩০ সন্ধ্যার খবর
রাত ০৮:১৫ ধারাবাহিক: আকাশের
ওপারে আকাশ। (পর্ব ২৭)
রচনা: আবুল হায়াত ও কামরুল আহসান।
পরি: আবুল হায়াত।
অভিনয়ে: আবুল হায়াত, হাসান ইমাম,
রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ,
আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ
খান, মুরাদ পারভেজ, শর্মিলী আহমেদ,
দিলারা জামান, লায়লা হাসান,
শমী কায়সার, নাজনীন হাসান চুমকি,
জেনী, তানজিকা, রীনা রহমান
প্রমূখ।
রাত ০৯:০৫ তারায় তারায় রচিত।
উপস্থাপনা: ফারাহ শারমিন।
অতিথি: মাসফিদা আক্তার মালা।
শিল্পী: অনন্ত হীরা।
রাত ০৯:৪৫ ধারাবাহিক নাটক:
বাক্সবন্দী। (পর্ব ৬৩)
রচনা: পান্থ শাহ্রিয়ার। পরিচালনা:
নঈম ইমতিয়াজ নেয়ামূল।
অভিনয়ে: আরফান নিশো, এফ এস
নাঈম, নাদিয়া, ফারহানা মিলি,
সামিয়া, মামুনুর রশীদ, শামসুল আলম
বকুল, শর্মিলী আহমেদ,
অরুণা বিশ্বাস, কাজী উজ্জল, রশীদ
হারুন, সাজু প্রমূখ।
রাত ১০:৩০ রাতের খবর
রাত ১১:৩০ এ্যাডভেঞ্চার ম্যান
রাত ১২:১০ টক শো: এই সময়
আজ এনটিভিতে ‘আকাশের ওপারে
আকাশ’




এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে
প্রচার হবে ধারাবাহিক নাটক
‘আকাশের ওপারে আকাশ’। নাটকটি
প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার
প্রচার হচ্ছে। আবুল হায়াত ও কামরুল
আহসানের যৌথ রচনায় নাটকটি
পরিচালনা করেছেন আবুল হায়াত।
অভিনয় করেছেন- আবুল হায়াত,
হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ,
মাসুম আজিজ, আজাদ আবুল কালাম,
শাহেদ শরীফ খান, মুরাদ পারভেজ,
শর্মিলী আহমেদ, দিলারা জামান,
লায়লা হাসান, শমী কায়সার,
নাজনীন হাসান চুমকি, জেনী,
তানজিকা, রীনা রহমান প্রমূখ।
‘কাউসেন্সিং সাইকোলজির উপর
উচ্চতর গবেষণা করার জন্য ফারজানা
গিয়েছিল আমেরিকা। পড়াশোনা
শেষ করে ওখানেই থেকে
গিয়েছিল। ওখানকার একটা
ইউনিভার্সিটিতে পড়াতো।
ভালবেসে বিয়ে করেছিল
রায়হানকে। রায়হানও ওখানকার
একটা ইউনিভার্সিটিতে পড়ায়।
বিয়ের পর পরই রায়হানের সাথে
ফারজানার সৃষ্টি হয় তীব্র
ব্যক্তিত্বের সংঘাত। মূলত এ
ব্যক্তিত্বের সংঘাত সাংষ্কৃতিক।
রায়হান কথায় কথায় বাংলাদেশকে
ছোট করে কথা বলে। ফারজানা বার
বার বাংলাদেশে চলে আসতে
বললেও রায়হান কিছুতেই রাজি হয়
না। একদিন ফারজানা মেয়েকে
নিয়ে একাই বাংলাদেশে বাবার
বাড়িতে চলে আসে’
আজ এনটিভিতে ‘বাক্সবন্দী’
এনটিভিতে আজ রাত ৯.৪৫ মিনিটে
প্রচার হবে ধারাবাহিক নাটক
‘বাক্সবন্দী’। নাটকটি প্রতি সপ্তাহের
সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে।
পান্থ শাহ্রিয়ারের রচনায় নাটকটি
পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ
নেয়ামূল। অভিনয় করেছেন- মামুনুর
রশীদ, শামসুল আলম বকুল, শর্মিলী
আহমেদ, অরুণা বিশ্বাস, নিশো, নাঈম,
নাদিয়া, ফারহানা মিলি,
সামিয়া, কাজী উজ্জল, রশীদ হারুণ,
সাজু প্রমূখ। ‘অবসরের পর থেকেই দাবার
বোর্ডে দিনরাত মাথা গুজে বসে
আছেন আতিয়ার সাহেব। যদিও তার
স্ত্রী এখনো পুরোদমে সংসার করে
চলেছেন। শাহানা আতিয়ার
সাহেবের দ্বিতীয় স্ত্রী। কথাটা
যদিও প্রথম প্রথম মানতে কষ্ট
হয়েছিলো দেওয়ানের। বেলা
অনেক গড়িয়ে দেওয়ান এখন প্রায়
চল্লিশ ছুঁই ছুঁই, সবকিছুর মধ্যেই সন্দেহের
গন্ধ খুঁজে বেড়ান। তার স্ত্রীর নাম
স্নিগ্ধা। সংসারটা মূলত: শাশুড়ীর
অলক্ষ্যে তারই হাতে তুলে নিতে
হয়েছে। আতিয়ার সাহেবের অতি
আদরের তিন কন্যা তিন ধরণের রুচী,
তিন ধরণের মেজাজ আর অদ্ভুত জীবন
বোধ নিয়ে বেড়ে উঠেছে আতিয়ার
সাহেবের তিন মেয়ে ঝুম্পা, রূম্পা ও
টুম্পা। বাক্সবন্দী একটি পরিবার।’



দীপ্ত টিভির অনুষ্ঠান সূচী ও
হাইলাইটঃ (সোমবার, ১৬ মে ২০১৬)
সকাল ৭টা ০০মি. ঃ সংগীতানুষ্ঠান:
দীপ্ত প্রভাতী
দুপুর ১টা ০০মি. ঃ বাংলা সিনেমা:
গায়ের ছেলে, অভিনয়: রাজ্জাক,
আলমগীর, রোজিনা, সুচরিতা।
দুপুর ২টা ০০মি. ঃ বিটিভি সংবাদ
বিকাল ৪টা ০০মি. ঃ কার্টুন: বেন
টেন
বিকাল ৪টা ৩০মি. ঃ কার্টুন:
পাওয়ার পাফ গার্লস
সন্ধ্যা ৭টা ০০ মি. ঃ ধারাবাহিক
নাটক: পালকী (পর্ব-১৫২)
সন্ধ্যা ৭টা ৩০মি. ঃ বিদেশী
ধারাবাহিক: সুলতান সুলেমান
(পর্ব-৮১)
রাত ৮টা ৩০মি. ঃ ধারাবাহিক
নাটক: অপরাজিতা (পর্ব-১৫২)
রাত ৯টা ৩০মি. ঃ ধারাবাহিক
নাটক: খুঁেজ ফিরি তাকে (পর্ব-১৫২)
রাত ১১টা ০০মি. ঃ দীপ্ত সংবাদ
রাত ১২টা ০০মি. ঃ টকশো: খোলা
মঞ্চ (পর্ব-২৩)
দীপ্ত টিভির মর্নিং শো ‘দীপ্ত
প্রভাতী’
দীপ্ত টিভিতে শনিবার থেকে
বৃহস্পতিবার সকাল ৭টায় প্রচারিত
হবে সংগীতানুষ্ঠান ‘দীপ্ত
প্রভাতী’। দীপ্ত টিভির মর্নিং শো
“দীপ্ত প্রভাতী” সাজানো হয়েছে
বিভিন্ন ধরনের গান দিয়ে। এতে
ট্র্যাডিশনাল রবীন্দ্র, নজরুল,
ক্লাসিক্যাল ও ফোঁক গানও থাকছে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন
‘দেবলীনা সুর’।
বিদেশী ধারাবাহিক ‘সুলতান
সুলেমান’
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে
বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৭টা
৩০মিনিটে প্রচার হচ্ছে বিদেশী
ধারাবাহিক ‘সুলতান সুলেমান’।
প্রায় সাতশ বছর ধরে তুরষ্কের
অটোম্যান সা¤্রাজ্যের রাজত্ব ছিল
পৃথিবী জুড়ে। এই সা¤্রাজ্যের স্বর্ণযুগ
ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে
ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী।
ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান
সা¤্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই
হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার
অন্তরালে কাহিনী নিয়ে র্নিমিত
এই মেগা-সিরিয়াল। এখানে জীবন্ত
হয়ে উঠেছে সুলতানকে প্রেমের
জালে আবদ্ধ করে, এক সাধারণ
দাসীর সা¤্রাজ্ঞী হয়ে উঠার
কাহিনী। যার প্রতিদ্বন্দী ছিল
সুলেমানের প্রথম প্রেম
মাহিদেভ্রান সুলতান, সুলেমানের
মা আয়েশা হাফসা সুলতানা,
সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে স
¤্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম
পাশা।
দীপ্ত টিভি নিয়ে এসেছে সুলতান
সুলেমানের জীবন অবলম্বনে তুরস্কের
জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সুলতান
সুলেমান’।
ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে
বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৮টা
৩০মিনিটে প্রচার হচ্ছে
ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’।
প্রখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা
দেবীর কালজয়ী উপন্যাস
‘বালুচারী’র পাতা থেকে উঠে
আসা, হার না মানা এক নারীর গল্প
নিয়ে ধারাবাহিক নাটক
‘অপরাজিতা’। মেগা সিরিয়ালটির
রচনা আশাপূর্না দেবী। অভিনয়
করেছেন নাইরুজ, আফজাল কবীর,
চিত্রলেখা গুহ, সায়মা করিম, মাহবুবা
রেজানূর, আতিক রহমান, নুসরাত
জাহান খান, শারমীন আঁখী আরো
অনেকে।
নাটকের নতুন কাহিনী সংক্ষেপ: খুব
অল্প কিছু সময়ের ব্যবধানে মা-
বাবাকে হারিয়ে ছোট ছোট
ভাইবোনদের নিয়ে বেঁচে থাকার
এক নতুন লড়াই শুরু করে অনার্স পড়ুয়া
মন্দিরা। একদিকে সংসারের
প্রতিদিনের অভাব, অন্যদিকে
ভাইবোনদের বড় করে তোলার
দায়িত্ব, একদিকে সদ্য ডাক্তারি
পাশ করা প্রতিবেশী অভিজিতের
ভালোবাসা, অন্যদিকে আত্মীয়-
স্বজনদের প্রতিনিয়ত মুখ ফিরিয়ে
নেয়া। বেঁচে থাকার তাগিদেই
সবার উপেক্ষা জয় করে একসময়
বাড়িতেই বাচ্চাদের একটা স্কুল
খুলতে পারে মন্দিরা।
মন্দিরা কি পারবে ধীরে ধীরে বড়
হয়ে উঠতে থাকা ভাই-বোনদের
মানুষের মতো মানুষ করে তুলতে?
পারবে কি সব দায়িত্ব শেষে
প্রশ্নহীন অপেক্ষায় থাকা
অভিজিতের কাছে যেতে? মন্দিরা
কি পারবে জীবনের কোথাও না
হেরে সবার কাছে অপরাজিতা হয়ে
উঠতে?




দেশটিভি
দেশ টিভি অনুষ্ঠানমালা
১৬ মে, সোমবার
সময় অনুষ্ঠান


সকাল ৭:৩০ দেশ সংবাদ
সকাল ৮:০০ সিনেমার সকাল: আসলাম
ভাই
শ্রেষ্ঠাংশে: মান্না, জনা, নিশা
প্রমুখ।
সকাল ১০:০০ দেশ সংবাদ
দুপুর ২:০০ দেশ সংবাদ
দুপুর ৩:৩০ ফেয়ার এ্যান্ড লাভলী গান
আর গান
বিকাল ৪:০০ দেশ জনপদ
বিকাল ৫:০০ দূরশিক্ষণ অনুষ্ঠান: দূরপাঠ
(সরাসরি)
বিকাল ৬:০০ শিশুদের জন্যে কার্টুন:
বার্নি
সন্ধ্যা ৬:৩০ মিউজিক্যাল: ওয়ার্ল্ড
মিউজিক
সন্ধ্যা ৭:০০ দেশ সংবাদ
রাত ৭:৪৫ সিনেমা বিষয়ক অনুষ্ঠান:
সিনেমা এক্সপ্রেস
রাত ৯:০০ সংবাদ
রাত ৯:৪৫ ধারাবাহিক নাটক:
কলিংবেল
রাত ১০:৩০ ধারাবাহিক নাটক: নাইন
অ্যান্ড অ্যা হাফ
রাত ১১:০০ দেশ সংবাদ
রাত ১১:৪৫ টক শো: সোজা কথা
(সরাসরি)
রাত ১২:৩০ গাজী গ্রুপ টোটাল
স্পোর্টস
রাত ১:০০ দেশ সংবাদ
ধারাবাহিক নাটক: কলিংবেল
রচনা ও পরিচালনাঃ ইমরাউল
রাফাত
দেশ টিভিতে প্রচারিত হবে প্রতি
রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫
মিনিটে।
অভিনয়: আব্দুল্লাহ রানা, সানজিদা
প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির,
তানজীকা আমিন, এ্যালেন শুভ্র,
আইরিন আফরোজ ও আরও অনেকে।
ব্যস্ততম শহর এই ঢাকা। প্রায় ২ কোটি
লোকের বাস। প্রতিদিন কত রঙের
মানুষের আগমন হয় এই শহরে। আবার
দীর্ঘ জীবন যাপনের পর কেউ নিচ্ছে
বিদায়ের প্রস্তুতি। জীবন যেখানে
ঘড়ির কাঁটার মত শুধু চলছেই তো চলছে,
সেখানে একে অপরকে নিয়ে
ভাবার সময় কোথায়! নিজের
অস্তিত্ব টিকিয়ে রাখা যখন প্রধান
লক্ষ্য তখন পাশের বাসার মানুষটি
খেতে পারছে নাকি পারছে না
সেটা নিয়েই বা কে ভাবছে? মানুষ
শুধু ছুটছে তো ছুটছে। কেউ টাকার
পেছনে, কেউ ক্ষমতার পেছনে, কেউ
নিষিদ্ধ নগরীর পরীর পেছনে কেউ
বা আবার ছুটে চলছে অজানা কোন
এক মায়ার টানে। সবার উদ্দেশ্য
একটাই, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো।
ছুটে চলা এমনকিছু মানুষকে নিয়েই
“কলিংবেল”! ঢাকার তেজগাঁওয়ের
ব্যাস্ততম একটি এলাকা
নাখালপাড়ায় আফসার আমিন ও তাঁর
পরিবারের বসবাস। বাবার রেখে
যাওয়া বাড়িতে আফসার সাহেব
তাঁর পরিবার নিয়ে সুখেই আছে।
পরিবার বলতে নিজের ছোট ভাই রুহুল
আমিন, বড় ছেলে ইসহাক আমিন, বড়
মেয়ে শিউলি আমিন, ছোট ছেলে
পারভেজ আমিন আর আছে এই
পরিবারে সবার মধ্যমণি লিপি। যদিও
লিপি আফসার সাহেবের বোনের
মেয়ে, বোনের মৃত্যুর পর এই মেয়েকে
তিনি তাঁর কাছে এনে রেখেছে।
এবং ছোট বেলা থেকে অন্যান্য
ছেলে মেয়ের মতই তাঁকে আদর দিয়ে
মানুষ করছে। এই হল আফসার সাহেবের
পরিবার। এই শহওে ঘটে যাওয়া ঘটনা
আর আফসার সাহেবের পরিবারের
সবার সুখ, দু:খ, হাসি, কান্নার বিভিন্ন
ঘটনা নিয়েই এই গল্প কলিংবেল!
ধারাবাহিক নাটক: নাইন অ্যান্ড
অ্যা হাফ
রচনা: তুহিন রাসেল
পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ্
দেশ টিভিতে প্রচারিত হবে প্রতি
রবি থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৩০
মিনিটে।
অভিনয়: হাসান ইমাম, কুমকুম হাসান,
মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ,
তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির,
ঈষিকা খান, জিল্লুর রহমান, ফারহান
আহমেদ জোভান, সাইদ জামান শাওন,
সিফাত তাহসীন, আর বি প্রীতম,
তুহিন রাসেল, শান্তা জাহান,
সোয়েব মুনির, পারসা ইভানা।
গল্পটি শুরু হয় একটি ক্যা¤পাস থেকে।
দেখা যায় সালমান, এ্যালেন এবং
সিয়াম ৩ বন্ধুর একটা গ্যাং। সেই
গ্যাং এ পরবর্তিতে যোগ দেয়
সাফা। এর পরবর্ততে ঘটনাচক্রে ওদের
বয়সে বড় বা সিনিয়ার তাঞ্জিবের
সাথে গ্যাং এর ভাল স¤পর্ক তৈরী
হয় এ্যালেনের এক সোশ্যাল
এক্টিভিটিজ এর কাজের সময়।
সিরিয়ালের গল্পের প্রতিটি
চরিত্রের আলাদা আলাদা
ফ্যামিলি লাইফ এবং জীবনের
ক্রাইসিস আলাদা আলাদা ভাবে
দেখানো হবে। এই গল্পের মূল
চরিত্রগুলো একটা সময় এক হয়ে সবাই
একত্রে বাড়ি থেকে অনুমতি নিয়ে
এবং কেউ কেউ পালিয়ে কক্সবাজার
এর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে
চরিত্রগুলোর মধ্যে বন্ডিং আরো দৃঢ়
হয়। সাথে দুই একটি ক্রাইসিস এরও
সূত্রপাত ঘটে। সিরিয়ালের প্রধান
প্রেমের গল্পটি হল তাঞ্জিব-
ওতেন্দ্রিলার প্রেম। এই গল্পটিকে
ঘিওে একটা সময় পুরো গ্যাং এক হয়ে
সমস্যা সমাধানের চেষ্টা চালায়।
শারলিন এবং সালমান এর
এক্কেবারেই অসম প্রেমের গল্প।
এ্যালেনের গল্প এ সময়ের ইয়ুথদেও
অনুপ্রেরনা যোগাবে দেশেরজন্য
ভাল কিছু করার জন্য। তৌসিফকের
ক্যারেক্টার মূলত একজন স্ট্রাগলিং
মিউজিশিয়ান এর। মজা-মাস্তির
পাশাপাশি সময়ে সময়ে গল্পের
ভেতর এমন কিছু ঘটনা প্রবাহ আসবে যা
আমাদেও সমাজের বা পারিবারিক
দৃষ্টিভঙ্গিকে নাড়া দেয়। সালমান,
এ্যালেন, তৌসিফ, সিয়াম, সাফা
এরা যারযার জীবনের লক্ষ্যে
পৌছাতে পারে। অপরপাশে
তাঞ্জিব এর গল্পের স্যাড এন্ডিং।
ওতেন্দ্রিলার বিদেশে চলে
যাওয়ামানে অপূর্নতা। এই মূল
চরিত্রগুলোকে ঘিরেই গল্প দানা
বাঁধবে। সবশেষে পূর্নতা আর অপূর্নতাই
গল্পের সমাপ্তি।
টকশো : সোজা কথা
চলমান রাজনীতি, অর্থনীতি,
সামাজিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ
নিয়ে দেশ টিভিতে সোমবার রাত
১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে
টকশো সরাসরি অনুষ্ঠান ‘সোজা
কথা’। অনুষ্ঠানটি পালাক্রমে
উপস্থাপনা করেন মুহাম্মদ জাহাঙ্গীর,
মুনীরুজ্জামান ও সুকান্ত গুপ্ত অলক।
অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট
রাজনীতিক, অর্থনীতিবিদ,
সমাজবিজ্ঞানী, বুদ্ধিজীবি,
পেশাজীবি, শিক্ষক, সাংসদ ও
মন্ত্রীবর্গ। অনুষ্ঠানটি প্রযোজনা
করছেন মশিউর রহমান নিবিড়।
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/
সোমবার/১৬ মে’ ২০১৬
০৯টা এটিএন বাংলা সংবাদ
০৯টা ১৫মিঃ খেলাধুলা বিষয়ক
অনুষ্ঠান ‘এটিএন স্পোর্টস টাইম’
পরিচালনাঃ আব্দুস সাত্তার।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৩৫মিঃ প্রাণ চাটনী মুভি
টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি
‘প্রেম বিরহ’ পরিচালনাঃ মঈনুল
হোসেন।
অভিনয়েঃ জাফর ইকবাল, ববিতা,
রাজীব প্রমুখ।
১১টা ০০মিঃ এটিএন বাংলা
সংবাদ
১২টা ০০মিঃ এটিএন বাংলা
সংবাদ
০১টা এটিএন বাংলা সংবাদ
০২টা এটিএন বাংলা সংবাদ
০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত
সংবাদ
০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক
‘পুতুল খেলা’ (পর্ব-৪৩) রচনা ও
পরিচালনা- মাসুদ সেজান।
০৩টা ৪৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান
‘হোপ ফর লাইফ’ পরিচালনাঃ ডা.
সহেলী আহমেদ সুইটি।
০৪টা এটিএন বাংলা সংবাদ
০৪টা ২৫মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘শৈল
সমতলে’ পরিচালনা- আতিয়ার রহমান
আতিয়ার।
০৫টা গ্রাম-গঞ্জের খবর
০৫টা ২০মিঃ ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক
অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড
বিউটি’, (৬৪)
উপস্থাপনা- আজরা মাহমুদ,
পরিচালনা- রুমানা আফরোজ।
০৬টা ১৫মিঃ শোবিজের খবরাখবর
নিয়ে অনুষ্ঠান ‘লাক্স শোবিজ
ওয়ার্ল্ড’ (পর্ব-৮) উপস্থাপনা ও
পরিচালনা- রুমানা আফরোজ।
০৭টা এটিএন বাংলা সংবাদ
০৮টা ধারাবাহিক নাটক
‘দহন’ (পর্ব-১৫৯) রচনা ও পরিচালনাঃ
অরণ্য আনোয়ার।
অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল
ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস
ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা,
ফারহানা মিলি, জিতু আহসান,
চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা
তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ।
০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক
‘ডিবি’ (পর্ব- ৪১৭) রচনাঃ রুহুল আমিন
পথিক, পরিচালনাঃ জি এম সৈকত।
অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র,
ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা
প্রমুখ।
০৯টা ২০মিঃ প্রতিদিনের
ধারাবাহিক ‘লাইফ ইন এ
মেট্রো’ (পর্ব-৭০) রচনা- রুদ্র মাহফুজ,
পরিচালনা- বি ইউ শুভ।
অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি,
শহীদুজ্জামান সেলিম, অরুণা
বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ,
নেহা, নাঈম, তানভীর, ইমি,
তমালিকা, হীরা, রুমা প্রমুখ।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক
‘স্বপ্নগুলো জোনাক পোকার
মত’ (পর্ব-১৮) রচনাঃ জাকারিয়া
সৌখিন, পরি- চয়নিকা চৌধুরী।
অভিনয়েঃ সৈয়দ হাসান ইমাম,
শর্মিলী আহমেদ, আফরোজা বানু,
তারিন, অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম,
সুমাইয়া সাকী প্রমুখ।
১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক
‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৩৮০) রচনা
ও পরিচালনাঃ মোহন খান।
অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর
সাব্বির, শোয়েব, হাসান মাসুদ,
আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা
মোহন, মিতা নূর, সোমা, ফারজানা
ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।
১২টা সংবাদ পর্যালোচনামূলক
অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি
সম্প্রচার। উপস্থাপনা ও পরিচালনা-
জ. ই. মামুন।
০১টা এটিএন বাংলা সংবাদ
০১টা ২০মিঃ প্রাণ চানাচুর
নিবেদিত ছায়াছবির গান নিয়ে
অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৪২৪)
[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা,
৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল
৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল
৯টা ও সন্ধ্যা ৬টা]
হা ই লা ই ট স
সোমবার, ১৬ মে ২০১৬
ধারাবাহিক নাটক : লাইফ ইন এ
মেট্রো


এটিএন বাংলায় আজ (১৬ মে) রাত
৯.২০ মিনিটে প্রচার হবে
প্রতিদিনের ধারাবাহিক নাটক
‘লাইফ ইন এ মেট্রো’। রুদ্র মাহফুজের
রচনায় ধারাবাহিকটি পরিচালনা
করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন
শর্মিলী আহমেদ, দিতি,
শহীদুজ্জামান সেলিম, অরুণা
বিশ্বাস, অপূর্ব, নীরব, নাঈম, তানভীর,
ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ।
‘লাইফ ইন এ মেট্রো’ আধুনিক ঢাকার
বেশকিছু তরুণের গল্প। যারা কখনো
মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক
আবার কখনোবা উশৃংখল, পরিবারের
জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত।
বিশ্ববিদ্যালয়ে পড়-য়া স্মার্ট তরুণ
জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা,
শামা, নীল, সৌমিক, প্রীত,রাইসা,
লাবণ্য ,তুর্য এবং সারাহ ভিন্ন
সমাজিক ও অর্থনৈতিক প্রার্থক্যে
বেড়ে উঠলেও সবার মাঝে মিলটা
হলো বন্ধুত্বের। এই তরুণদের মধ্যে
জারিফ মধ্যবিত্ত পরিবারের সন্তান।
মেধাবী ও বেশ স্মার্ট। শার্লিন ধনী
পরিবারের মেয়ে। কিছুটা উশৃংখলা
জীবনযাপনে সে অভ্যস্ত। চাইলে
হাতের কাছে অর্থ হাজির হয় বলেই
শার্লিন সবকিছু টাকা দিয়ে মূল্যায়ন
করে। আরিশার বাবা ব্যাংকার আর
মা চিকিৎসক। উচ্চবিত্ত হলেও
আরিশা কখনো জৌলুসপূর্ণ জীবনযাপন
করে না। তার ভাষায় জীবনটা
সিস্পলি দ্য বেষ্ট। এ্যানা গান পাগল,
নিজের একটা ব্যান্ড রয়েছে যদিও
তাদের গানের শ্রোতা ব্যান্ড
সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ। শামার
বাবা আকবর আলী পেশায় ব্যবসায়ী
আর মা শ্রীজয়া কলেজে বাংলা
পড়ান। দু’জন দুই ধর্মের হলেও শামা
কখনোই তা বুঝতে পারেনি বাবা-
মা’র জীবনাচারণে। শামা ছবি
আঁকে। জীবন নিয়ে তার দর্শন হলো-
রঙিন নয় সাদাকালোর মাঝেই
জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়।
নীলকে সবাই সমীহ করে। নষ্ট ছাত্র
রাজনীতির শিকার নীল। তার একটি
দল রয়েছে যারা অর্থের বিনিময়ে
সব সমস্যার সমাধান করে দেয়। জমি
দখল থেকে শুরু করে
টেন্ডারবাজিতেও নীলের নাম
পুলিশের খাতায় লাল কলমে লেখা
রয়েছে। সৌমিকের নেশা
ফটোগ্রাফি নিয়ে। ঘুরে ফিরে ছবি
নিয়েই তার বিস্তর আলাপ। প্রীত
সবার থেকে একটু আলাদা। খবরের
কাগজে কাজ করার পাশাপাশি গল্প-
কবিতাও লেখে। প্রীতকে নিয়ে
আড়ালে সবাই হাসলেও
সামনাসামনি বাহবাই দেয়। এই
তরুণদের পরস্পরের প্রতি পরস্পরের
সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব,
বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি
বন্ধুত্বটা স্পটভাবে উঠে আসবে ‘লাইফ
ইন এ মেট্রো’ ধারাবাহিকে। নানান
প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও
জীবনের জয়গানই মুগ্ধ ক্যানভাসে
চিত্রিত হয়ে টেলিভিশন পর্দায়
আবির্ভূত হবে ধারাবাহিকের
মাধ্যমে…।
ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো
জোনাক পোকার মত’
এটিএন বাংলায় আজ (১৬ মে) রাত
১০টা ৫৫ মিনিটে প্রচার হবে
ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো
জোনাক পোকার মত’। জাকারিয়া
সৌখিনের রচনায় নটকটি পরিচালনা
করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে
সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ,
আফরোজা বানু, তারিন, অপূর্ব, আনিসুর
রহমান মিলন, মম, সুমাইয়া সাকী প্রমুখ।
মানুষের জীবন একটাই। আর এই
পৃথিবীটা অনেক সন্দর। এই সুন্দর
পৃথিবীতে মানুষ অনেক কিছু আশা
করে, স্বপ্ন দেখে। মানুষ আশা করে
বলেই বেঁচে থাকে। তোড়া ও নোরা
দুই বোন। দুজনেই মা-বাবার আদরের
মেয়ে। তোড়া ছোটবেলা থেকেই
স্বপ্ন দেখে সে বড় ব্যান্ডের নামকরা
সিঙ্গার হবে।
ওদের বাটারফ্লাই নামের একটা
ব্যান্ডদল আছে। ব্যান্ডদলের মালিক
শৈবাল। শৈবাল দারুন লেখে।
গানের গলাটাও দূর্দান্ত। সে
ভালোবাসে তোড়াকে। কিন্তু
তোড়াকে তা বলা হয়ে ওঠেনি।
শৈবাল স্বপ্ন দেখে তোড়া একদিন বড়
সিঙ্গার হবে, ব্যান্ড সিঙ্গার।
যেদিন ও স্টেজে উঠবে সেদিনই সে
গান গাইবে, তার আগে না। এই স্বপ্ন
নিয়েই তোড়াকে ব্যান্ড সিঙ্গার
হিসেবে তৈরি করতে থাকে সে।
একদিন তোড়াকে নিয়ে শৈবাল
স্টেজে ওঠে। কিন্তু বিধি বাম।
তোড়াকে দেখে ভালোবেসে
ফেলে কর্পোরেট বিজনেস ম্যান
জামান। জামানের প্রেমে সাড়া
দেয় তোড়া। তোড়া এবং জামানের
মাঝে প্রেম হয়। স্বপ্ন ভেঙ্গে
যাওয়াতে কষ্ঠ পায় শৈবাল। বিষয়টি
শৈবালের মা জানতে পেরে হার্ট
অ্যাটাক করে। আবারও ধাক্কা খায়
বৈাল। স্বপ্ন ভেঙ্গে যায় শৈবালের।
এরপরই কাহিনী মোড় নেয় অন্যদিকে।
শুরু হয় নাটকীয়তা।

Latest

Blog Archive

Hit Me