Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন সবার জন্য উন্মুক্ত করা হলো

Thursday, May 12, 2016

উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ চালু


করা হয়েছে। উইন্ডোজ ৮ এবং ম্যাক
১০.৯-এর পরবর্তী অপারেটিং
সিস্টেমগুলোকে এই অ্যাপটি চলবে।
এর আগে গত বছর সেবাটির ওয়েব
সংস্করণ চালু করা হয়েছিল।
হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণটি
ওয়েব ক্লায়েন্ট সংস্করণের মতোই কাজ
করবে। ওয়েব ক্লায়েন্ট সংস্করণের
চেয়ে ডেস্কটপ সংস্করণে কয়েকটি নতুন
ফিচার যুক্ত করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে
জানিয়েছে, ডেস্কটপ সংস্করণ চালু
করতে পেরে অত্যন্ত আনন্দিত। লক্ষ্য ছিল
সব ধরনের ডিভাইসে অ্যাপটির ব্যবহার
নিশ্চিত করা। ডেস্কটপ সংস্করণ চালুর
মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জিত
হয়েছে। এনডিটিভি।

Latest

Blog Archive

Hit Me