২৬ মে ২০১৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ১৮
শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে
পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন
রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী
গ্রহ:বুধ ও শনি। আপনার শুভ সংখ্যা:৫ ও ৮।
শুভ বার: বুধ ও শনিবার। শুভ রত্ন : পান্না ও
নীলা।
আজকের দিনে জন্মগ্রহণকারী
বিশিষ্ট ব্যক্তিত্ব :
জানস কাদের,
মেজর এম টি হোসেন, মঈনুল আহসান
সাবের, পিটার কুশিং, চিত্রশিল্পী
বাশিরুল হক, নিরঞ্জন মজুমদার প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হওয়ার
সম্ভাবনা আছে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি
পাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে
পারে। কোনো উচ্চাশা পূরণ হতে
পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায়
কেউ কেউ সফল হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে।
ভাগ্যোন্নয়নের জন্য কোনো উদ্যোগ
গ্রহণ করুন। ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল
থাকবে। পেশাগত দিক ভালো যাবে।
দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়।
উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ
পেতে পারেন। অতিন্দ্রীয় শাস্ত্রের
প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। পেশাগত
দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়
বাণিজ্যে লোকসান হতে পারে।
বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )
ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন।
কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি
শুভ। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আপনজনরা
কেউ শত্রুতা করতে পারে।
অবিবাহিতদের কেউ কেউ বিয়ের
ব্যাপারে প্রস্তাব পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো যাবে না। সাময়িক
কোনো অসুস্থতায় ভুগতে পারেন।
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্ম
পরিবেশ অনুকূল নাও থাকতে পারে।
চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
কর্মস্থলে কোনো ঝামেলা হতে
পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রেম ভালোবাসার জন্য দিনটি শুভ।
প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। মনের
মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে
প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য সময়
অনুকূল থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ
বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও
বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ
মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা
আছে। শরীর মোটামুটি ভালো
থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে
পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা
করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বাড়ীতে অতিথি সমাগম হতে পারে।
নতুন আত্মীয় লাভের যোগ আছে।
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে
পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক
ভালো থাকবে। কাজকর্মে উত্সাহ
পাবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। নতুন
বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
প্রয়োজনে সীমিত ঝুঁকি নেন। মূল্যবোধ
সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্থদের
কাজে লাগাতে পারবেন। কাউকে
দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা
ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো
থাকবে। মানসিক প্রশান্তি বজায়
থাকবে। বিনয়ী আচরণ দিয়ে কাজ
উদ্ধার করা সহজ হতে পারে। দাম্পত্য
সম্পর্ক ভালো যাবে। যাত্রা ও
যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয়াধিক্য
দেখা দিতে পারে। শরীর ভালো
যাবে না। প্রয়োজনে চিকিত্সকের
পরামর্শ গ্রহণ করুন। ভ্রমণ আনন্দদায়ক হতে
পারে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ
করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে।
প্রাপ্তিযোগ আছে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ
হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে
সম্পর্ক ভালো থাকবে। সাংগঠনিক
কাজে সুফল পেতে পারেন।
