আজ ২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ১
রমজান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৫ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয়
তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি
মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী
গ্রহ:বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা:৫ ও
৭। শুভ বার:সোম ও বুধ। শুভ
রত্ন:অ্যামিথিস্ট ও পান্না।
আজকের
দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট
ব্যক্তিত্ব:
চিন্তাবিদ মাওলানা
আকরাম খাঁ, খাজা আহমদ আব্বাস,
পদার্থবিজ্ঞানী ফিলিপ লেনার্ড,
মনস্তাত্ত্বিক কার্ল এস লেসলি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজ-কর্মে উত্সাহবোধ করবেন। সময় ও
পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলার
চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক
ভালো যাবে। ছোট ভাইবোনদের
সহযোগিতা পাবেন। গলাসংক্রান্ত
কোনো সমস্যা দেখা দিতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে।
প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা
আদায়ের জন্য তাগাদা দিন। বেহাত
হয়ে যাওয়া কোনো সম্পদের দখল
পেতে পারেন। পড়াশোনায়
উত্সাহবোধ করবেন। যাত্রা ও
যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো যাবে। ভদ্র ও বিনয়ী আচরণ
দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা
করুন। দুশ্চিন্তা কিছু থাকলে তা দূর
হওয়ার সম্ভাবনা আছে। আত্মপ্রতিষ্ঠার
প্রচেষ্টা জোরদার করুন। ব্যক্তিত্ব দিয়ে
অন্যকে প্রভাবিত করতে পারবেন।
যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে
পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য
মন খারাপ হতে পারে। গোপন শত্রু
সম্পর্কে সাবধান থাকার চেষ্টা করুন।
শরীর ভালো যাবে না। প্রয়োজনে
চিকিত্সকের পরামর্শ নিন। ভ্রমণ ফলপ্রসূ
হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক
কাজে সুফল পেতে পারেন। কোনো
গোপন ইচ্ছা পূরণ হতে পারে। কোনো
বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ট্রেড
ইউনিয়ন নেতা- কর্মীদের জন্য দিনটি
শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ
পিতার আরোগ্য লাভের সম্ভাবনা
আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে।
কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা
পাবেন। পদস্থ প্রভাবশীল কারো আনুকূল্য
পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )
ভ্রমণের সুযোগ পেতে পারেন। কাজ-
কর্মে ভাগ্যের সহায়তা আশা করতে
পারেন। পেশাগত দিক ভালো যাবে।
জীবন ও জগত্ সম্পর্কে অনুসন্ধিত্তা বৃদ্ধি
পাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধির সম্ভাবনা
আছে। কর্মসংস্থানের জন্য
বিদেশযাত্রায় সুফল পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি
হতে পারে। ট্যাক্স বা ইনস্যুরেন্স
সংক্রান্ত কোনো ঝামেলা দেখা
দিতে পারে। আপনার স্বভাব চরিত্র
সম্পর্কে অপরের কৌতূহল বৃদ্ধি পেতে
পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে
না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে
না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে।
বন্ধুদের সহযোগিতা পাবেন। দাম্পত্য
সম্পর্ক ভালো যাবে। আপনজনরা শত্রুতা
করতে পারে। অবিবাহিতদের কারো
কারো বিয়ে হতে পারে। রোমান্স ও
বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে
না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা
আশা না করাই ভালো। প্রাপ্ত তথ্য
সতর্কতার সঙ্গে যাচাই করে নিন। শরীর
খুব একটা ভালো যাবে না। সাময়িক
অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও
চলবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)
ধর্মীয় কাজ-কর্মে আগ্রহ বৃদ্ধি পেতে
পারে। শিল্প সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত
হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের
জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগ
দিতে পারবেন। প্রণয়ে সাফল্য লাভের
সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন
শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ
মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা
আছে। পারিবারিক পরিবেশ অনুকূল
থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ
হতে পারেন। কোনো আশা পূরণ হতে
পারে। মন ভালো থাকবে।
