Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

ফোন হারালে আপনাকে খুঁজতে হবে না। খুঁজে দিবে গুগল

Sunday, June 5, 2016


২০১৫ সালে নতুন এক সেবা আনে গুগল।
তাতে ফোন হারালে গুগল সার্চে
‘ফাইন্ড মাই ফোন’ লিখলেই গুগল ম্যাপে
দেখা ‌যেত ফোনের অবস্থান। সেই

প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে ফোন
রিং করার ব্যবস্থা করেছে গুগল কর্তৃপক্ষ।
এবার থেকে ফোন হারালে ‌যে কোনও
ডিভাইসে গুগল অ্যাকাউন্টে সাইন ইন
করে শুধু লিখতে হবে 'ফাইন্ড ইওর ফোন'।
সঙ্গে সঙ্গে আপনাকে দু’টি অপশন
দেবে গুগল। এর একটি হলো 'রিং' ও
অপরটি হলো 'লোকেট'।
রিংয়ে ক্লিক করলেই আপনার ফোনের
ডেটা অন থাকলে বাজতে শুরু করবে
ফোনের রিংটোন। ফোন খুঁজে না
পেলে টানা ৫ মিনিট বাজবে ফোন।
খুঁজে পেলে ‌যে কোনও হার্ডওয়ার বটন
প্রেস করলেই বন্ধ হয়ে ‌যাবে আওয়াজ।
এছাড়া লোকেট অপশনে ক্লিক করে
আপনি ফোনের অবস্থান জানা ছাড়াও
পাবেন দু’টি অপশন। এর মধ্যে রয়েছে,
'লক' ও 'ইরেস'। লক অপশনে ক্লিক করলে
ফোন ‌যেখানেই থাক তা পাসওয়ার্ড
দিয়ে লক হয়ে ‌যাবে। আর ইরেসে
ক্লিক করলে মুছে ‌যাবে ‌যাবতীয়
পার্সোনাল ডেটা।
এতদিন অ্যান্ডরয়েড ব্যবহারকারীদের
এইসব ফিচারের জন্য থার্ড পার্টি অ্যাপ
ব্যবহার করা হত। এবার থেকে সেইনির্ভরতা মিটল।

Latest

Blog Archive

Hit Me