Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

এক্স সিরিজের সল্প বাজেটের ফোনে চমক জাগাবে এলজি

Sunday, June 5, 2016

বৈশ্বিক স্মার্টফোন বাজারে দক্ষিণ
কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য
নির্মাতা কোম্পানি এলজির খুব একটা
প্রভাব নেই। তবে মাঝে মধ্যেই নতুন
ডিভাইস উন্মোচন করে চমক সৃষ্টি করে

প্রতিষ্ঠানটি। ঠিক এরকমই চমক দিতে
এবার ‘এলজি এক্স পাওয়ার’ এবং 'এলজি
এক্স স্টাইল' নামে দু'টি নতুন স্মার্টফোন
এনেছে তারা।


এলজি এক্স পাওয়ার স্মার্টফোনে ৫.৩
ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে রয়েছে
১.১ গিগাহার্টজ কোয়াড-কোর
মিডিয়াটেক প্রসেসর। ২ জিবি
র্যামের এই ডিভাইসে আরও রয়েছে ১৬
জিবি ইন্টারনাল মেমোরি, যা এসডি
কার্ডের সাহায্যে বাড়ানো যাবে
৩২ জিবি পর্যন্ত।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো আপডেট,
১৩ এমপি ক্যামেরা ও ৪১০০ এমএএইচ
ব্যাটারি সমৃদ্ধ এলজি এক্স পাওয়ারের
দাম ২০০ মার্কিন ডলার, যা
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার
৭০০ টাকা।


অন্যদিকে, এলজি এক্স স্টাইল মডেলে
ডিসপ্লে ৫.৩ ইঞ্চির। এতেও রয়েছে
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো আপডেট।
কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন
৪১০ প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ এমপি
ক্যামেরা। দুটি মডেলই ফোর-জি
সমর্থিত। এক্স স্টাইলের দাম ১৮০
মার্কিন ডলার, যা বাংলাদেশি
মুদ্রায় প্রায় ১৪ হাজার ১০০ টাকা।


সল্প বাজেটের মধ্যে চমৎকার ফোন।

Latest

Blog Archive

Hit Me