Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

১৫ তম কোপা ট্রফি জিততে দৃঢ় প্রত্যয়ী মেসি

Monday, June 6, 2016





বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির
সামনে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে
না পাওয়ার যে হতাশা দানা বেঁধে
আছে তা শতবর্ষী কোপা আমেরিকার
মধ্য দিয়ে কাটিয়ে তুলতে চান। এ
ব্যাপারে তিনি আগের যে কোনো
সময়ের চেয়ে বেশি এখন বেশি
প্রত্যয়ী। যদিও চোটের কারণে ‘ডি’
গ্রুপে আর্জেন্টিনার প্রথম খেলায়
বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে
খেলতে পারছেন না মেসি।
ক্যালিফোর্নিয়ার সান্তা
ক্লারাতে আজ বাংলাদেশ সময় সকাল
৮টায় অনুষ্ঠিত হবে খেলাটি, যাকে
বলা হচ্ছে কোপার গত আসরের
পুনঃমঞ্চায়!
ক্লাব বার্সেলোনার হয়ে সবকিছু
জিতলেও জাতীয় দলের হয়ে তেমন
সাফল্য নেই মেসির। বিশ্বকাপ ও
কোপা আমেরিকার মতো
প্রতিযোগিতায় শিরোপার খুব কাছে
গিয়েও হতাশ হতে হয়েছে তাকে। এর
মধ্যে ২০১৪ সালে ব্রাজিল
বিশ্বকাপের ফাইনালে জার্মানির
কাছে শেষ মুহূর্তে রানার্স-আপ হতে হয়
আর্জেন্টিনাকে। গত বছর চিলিতে
অনুষ্ঠিত কোপা আমেরিকায়ও ঠিক একই
পরিস্থিতিতে গিয়ে শিরোপা না
পাওয়ার বেদনায় পুড়তে হয় মেসিদের।
অব্যাহত থাকে ১৯৯৩ সালের পর থেকে
চলতে থাকা আর্জেন্টিনার শিরোপা
খরা।
দেশকে ১৫তম কোপা ট্রফি এনে দিয়ে
এই খরায় এবার পানি ঢালতে
পাঁচবারের বিশ্বসেরা মেসি। গত বছর
প্রতিযোগিতাটির ফাইনালে
টাইব্রেকারে চিলির কাছে
আর্জেন্টিনার পরাজয় যেন এবারের
আসরে মেসিকে আরো প্রত্যয়ী করে
তুলেছে। তিনি বলেন, ‘এই কোপা
আমেরিকা আমার জন্য বিশেষ কিছু
এবং গত বছর ফাইনালে হারার পর এটা
নিয়ে ক্ষুধা আরো বেড়েছে। এই
কারণেই আমি আর্জেন্টিনার হয়ে এটা
জিততে চাই।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৫টি
ম্যাচ খেলে ৩৭টি গোল করা মেসি
চিলির বিপক্ষে থাকছেন না। তবে
ভক্তকুলের উদ্দেশ্যে সান্ত্বনার বাণী
দিয়ে আর্জেন্টিনার নিয়মিত
অধিনায়কটি জানালেন, ‘চোটটি
জটিল নয়। এখন আমি ভালো বোধ
করছি।’
চিলির বিপক্ষে মেসিকে শেষ পর্যন্ত
না পেলে তার পরিবর্তে নিকোলাস
গাইতানকে খেলাবেন বলে ভেবে
রেখেছেন কোচ জেরার্ডো
মার্টিনো।


—সুপার স্পোর্টস

Latest

Blog Archive

Hit Me