আজ ২৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ২ রমজান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়
তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শনি ও বুধ । আপনার শুভ সংখ্যা:৫ ও ৮। শুভ বার:শনি ও বুধ। শুভ রত্ন:নীলা ও পান্না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ঔপন্যাসিক চার্লস রীড, বিজ্ঞানী ফ্রান্সিস ক্রীক, নৃত্যশিল্পী জি এম মান্নান, অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। কাজ কর্মে উত্সাহবোধ করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কোনো আত্মীয়ের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকবে। তবে ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠবে। শরীর ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজ কর্মে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে সাফল্যোর সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক মার্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পাড়াশোনায় মন বসাতে পারবেন। পেশাগত দিক ভালো যাবে। কাজ কর্মে ভাগ্যের সহায়তা আশা করতে পারেন। উচ্চশিক্ষা অথবা কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। অতীন্দিয় শাস্ত্রের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। আপনার স্বভাবচরিত্র নিয়ে সমালোচনা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনেরা শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সর্তক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় মোটামুটি অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজ কর্মে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজ কমের্র প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
