২৫ মে ২০১৬ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ১৭
শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে
পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন
রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী
গ্রহ:বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা:৫ ও
৭। শুভ বার:সোম ও বুধ। শুভ রত্ন : পান্না ও
এমিথিস্ট।
আজকের দিনে
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,
দার্শনিক রলফ ওয়েল্ডো ইমারসন,
কথাশিল্পী রবার্ট লুডলাস, লেখক
মুনতাসীর মামুন, শহীদ -জায়া পান্না
কায়সার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
যে কোনো কাজে ভাগ্যের সহায়তা
আশা করতে পারেন। আত্মপ্রতিষ্ঠার
চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর
ভালো থাকবে। মানসিক প্রশান্তি
বজায় থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য
দিনটি শুভ। পেশাগত দিক ভালো
যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে
না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের
সম্মুখীন হতে পারেন। ট্যাক্স সংক্রান্ত
কোনো ঝামেলা হতে পারে।
সামাজিক গোলযোগ এড়িয়ে চলার
চেষ্টা করুন। আপনার নামে বদনাম রটার
আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার
চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো
থাকবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা
পাবেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার
চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্ক
ভালো যাবে। যৌথ ও অংশীদারি
ব্যবসায় সুফল পেতে পারেন। রোমান্স ও
বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
কোনো ব্যাপারে সীমা লঙ্ঘনের
চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর
ভালো যাবে না। আহারে বিহারে
সতর্কতা অবলম্বন করুন। কর্মপরিবেশ খুব
একটা ভালো থাকবে না। কর্মস্থলে
কোনো ধরনের ঝামেলা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
পড়াশোনায় মন বসাতে পারবেন।
সৃজনশীল কাজ-কর্মে সাফল্য পেতে
পারেন। ধর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি
পেতে পারে। রোমান্টিক প্রস্তাবে
সাড়া পাবেন। সন্তানের কোনো
সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বন্ধুদের সহযোগিতা পাবেন।
পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
আবেগ সংযত রাখার চেষ্টা করুন।
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।
মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো
যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )
পুরনো আত্মীয়দের সঙ্গে দেখাশোনা
হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে
সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে
তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে
চলার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে
সুসম্পর্ক বজায় থাকবে। কাজ-কর্মে
উত্সাহবোধ করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
আপ্যায়নের জন্য ব্যস্ততা বৃদ্ধি পাবে।
আর্থিক দিক ভালো যাবে। বেহাত
হয়ে যাওয়া কোনো সম্পদের দখল
পেতে পারেন। কোনো সূত্র থেকে
অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কাউকে
দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা
করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক
প্রশান্তি বজায় থাকবে। প্রাপ্ত তথ্যের
উপর নির্ভর করতে পারেন। ভদ্র ও বিনয়ী
আচরণ দিয়ে প্রতিপক্ষকে মুগ্ধ করতে
পারবেন। নিজেকে প্রতিষ্ঠিত করার
জন্য প্রচেষ্টা জোরদার করুন। ব্যক্তিত্ব
কাজে লাগাতে পারলে ভালো
করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন
খারাপ হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি
পাবে। শরীর ভালো যাবে না। পুরনো
কোনো জটিল ব্যাধির পুনরাক্রমণ ঘটতে
পারে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি
হওয়ার চেষ্টা করুন। ব্যয়াধিক্য দেখা
দিতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-
উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। সাংগঠনিক
কাজে সুফল পেতে পারেন। ট্রেড
ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ।
কারো সঙ্গে কোনো পেশাগত চুক্তি
হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ
পিতার আরোগ্য লাভের সম্ভাবনা
আছে। সামাজিক কাজে সম্পৃক্ত হতে
পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বেকারদের কারো কারো চাকরি হতে
পারে।
