Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

অবাক করা খবর আবারো একসাথে আনুশকা-বিরাট

Wednesday, May 25, 2016


বিরাট কোহলি আনুশকা শর্মাকে
ইনস্টাগ্রামে আনফলো করার পর গুঞ্জন
ওঠে যে, তাদের প্রেমের সম্পর্কে
ভাঙন ধরেছে। এরপর ‘ব্যথিত হূদয়’ কোট
করে বিরাটের একটি ছবি আপলোড

করার মাধ্যমে এই গুঞ্জনকে আরো বেশি
খোরাক জুগিয়েছে। তবে গত মাসে
বান্দ্রার রয়ালিটি ক্লাবে আনুশকা ও
বিরাটকে একসঙ্গে দেখতে পাওয়ার
পর তাদের সম্পর্ক জোড়া লাগার খবরের
গুঞ্জন ওঠে। এবার আবারো তাদের
একসঙ্গে একটি ছবিতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, ছবিটি গত ১৮ মে-এর
আশেপাশের সময়ে তোলা। সে সময়
বিরাট ব্যাঙ্গালুরে আইপিএলে রয়াল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে
খেলছিলেন। তবে গত কয়েক দিনে
ছবিটি তোলা হয়েছে বলেও মনে
হচ্ছে। কেননা, আনুশকা পাটিওয়ালা ও
মুম্বাইয়ের মধ্যে আসা-যাওয়ায় ব্যস্ত
আছেন। পাটিওয়ালাতে তিনি
‘ফিল্লাউরি’ ছবির কাজ করছেন। আর
মুম্বাইতে গত মঙ্গলবার সুলতান ছবির
ট্রেলার প্রকাশ পেয়েছে। উল্লেখ্য,
২০১৩ সাল থেকে আনুশকা ও বিরাট
প্রেম করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের
খবরে বলা হয়।

Latest

Blog Archive

Hit Me