গত ২৪ মে মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে বাসা থেকে সাবিরা হোসাইন নামের এক তরুণী মডেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাবিরার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও বার্তা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সাবিরার আত্মহত্যার প্রতিক্রিয়ায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, ‘আত্মহত্যাই যদি কষ্ট থেকে বেঁচে থাকার উপায় হয়, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি’।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। আপনাদের জন্য হুবহু প্রভার সেই কথা প্রকাশ করা হলো।
‘এই যে এত কষ্ট, এত অপমান, এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। আত্মহত্যাই যদি কষ্ট থেকে বেঁচে থাকার উপায় হয়, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি। এমন না ২০১০ সালের পর আমার জীবনে কোন বড় বড় দুঃখ আসেনি, তবে বেঁচে থাকার আনন্দ খুব করে উপভোগ করি যখন ভালো থাকি। যা আগে এই ভাবে উপলব্ধি করতে পারি নাই।
ভালই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে অপমানে অন্যদের সঙ্গে উচু গলায় কথা বলে, বুঝায় এটা ওরা নিতে পারছে না। তখন এক গাল হাসি হেসে নিজের মাথায় নিজে হাত বুলায় বলি দেখ প্রভা মনি, মরে গেলে এই নিরাপত্তার অভাব বোধ টুুকু দেখতে পেতে? অনেক কষ্ট পাচ্ছি কিন্তু সুখের পরিমানটাও কিন্তু খারাপ নাহ। আরও কষ্ট পাবো আরও সুখ পাওনা রয়ে গেছে, সেগুলো উপভোগ করতে হবে না। জীবন সুন্দর।’