চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে মূলত নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ এর সেবা দিয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে এই প্রতিষ্ঠানটি স্মার্টফোন বাজারে বেশ সুনাম অর্জন করেছে যা কিনা তাদের বিশ্বের এক নাম্বার স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অ্যাপল এবং স্যামসাং এর জন্য গুরুতর প্রতিযোগী হয়ে উঠছে। ৮.৩ শতাংশ বাজার দখল নিয়ে হুয়াওয়ে বর্তমানে বিশ্বের তিন নাম্বার স্মার্টফোন ব্র্যান্ডের অবস্থানে আছে। বিশেষভাবে ইউরোপে হুয়াওয়ের পণ্যগুলো ভালোভাবে গ্রহন করেছে।
১৯৮৭ সালে চীনের শেনজেন প্রদেশে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি ফোনের সুইচ দিয়ে যাত্রা শুরু করে একসময় শহরের বর্ধনশীল ইলেকট্রনিক শিল্পে পরিনত হয়। আর ২০১২ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেদাজ্ঞা থাকা সত্বেও টেলিযোগাযোগ নেটওয়ার্কে বিশ্বব্যাপী শীর্ষস্থানে চলে আসে।
তবে হুয়াওয়ে বর্তমানে মৌলিক ভোক্তা পন্য স্মার্টফোন ব্যবসা দিয়ে প্রতিষ্ঠিত। আর প্রতিষ্ঠানটি গত বছর ১০৮ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। যেখানে স্যামসাং এর বিক্রি ৩২৪ মিলিয়ন ইউনিট এবং অ্যাপলের ২৩১ মিলিয়ন ইউনিট। যদিও স্যামসাং ও অ্যাপলের তুলনায় হুয়াওয়ে'র সংখ্যাটা অনেক কম কিন্তু এই দূরত্ব খুব দ্রুতগতিতে কাছাকাছি চলে আসছে। আর এবছরের প্রথম প্রান্তিকে ২৮.৮ মিলিয়ন ফোন বিক্রি করে হুয়াওয়ে যা কিনা ইয়ার-অন ইয়ার বৃদ্ধিতে ছিল ১০ মিলিয়ন ইউনিট বেশি। আর একই প্রান্তিকে স্যামসাং এর কোন পরিবর্তন হয়নি আর অ্যাপল এর বাজার পতন।
স্মার্টফোনের ফিচারের দিক থেকে হুয়াওয়ে বেশ এগিয়ে গেছে বলা যায়। কেননা তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন পি৯ এবং পি৯ প্লাসে আছে কাটিং এজ ডুয়েল লেন্স ক্যামেরা, ভালো মানের ব্যাটারি, হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম বডি এবং উদ্ভাবনী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
হুয়াওয়ে নতুন পন্য ও ফিচার ডেভলোপের জন্য কিছু হাই প্রোফাইল অংশীদারিত্বের সাথে যুক্ত। প্রতিষ্ঠানটি বিশিষ্ট জার্মান ফটোগ্রাফি কোম্পানির সাথে যুক্ত হয়ে পি৯ ফোনের ডুয়েল লেন্স নিয়ে আসে। আর বর্তমানে তারা স্বরভিস্ক এর সাথে কাজ করছে নারীদের জন্য ফ্যাশনেবল স্মার্টওয়াচ আনার জন্য।
চীনের বাহিরে হুয়াওয়ের মূল ফোকাস ইউরোপ। আর প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার বেড়েছে জার্মানি, ইতালি এবং স্পেনের মতো দেশগুলোতে। এমনকি সারা ইউরোপ জুড়ে তাদের বিজ্ঞাপনের আক্রমন চোখে পড়ার মতো। বিভিন্ন উল্লেখযোগ্য রাস্তায় এবং বিলবোর্ডে বিশাল বিশাল হুয়াওয়ের ব্যানার। এছাড়াও তাদের প্রচারনার অংশ হিসেবে ফুটবল টীম আর্সেনাল, এসি মিলান এবং প্যারিস সেইন্ট জায়ান্ট এর পৃষ্ঠপোষক এই প্রতিষ্ঠান। আর ইউরোপে তাদের পন্যের ঘোষণায় দেখা যায় ইউরোপীয় তারকা ফুটবলার লিওনেল মেসিকে।
বাংলাদেশেও হুয়াওয়ে ফোনের চাহিদা অনেক। তাদের নতুন ফোনের দূত হিসেবে দেখা গেছে ক্রিকেটের আল রাউন্ডার সাকিব আল হাসানকে।
