ক্রোম ব্রাউজার থেকে পরিপূর্ণ ফ্ল্যাশ সাপোর্ট বন্ধ করার পরিকল্পনা করছে গুগল।
২০১৬ সালের মধ্যেই হাতেগোনা কয়েকটি সাইট ছাড়া সব সাইটের ক্ষেত্রে ক্রোম ব্রাউজার থেকে ফ্ল্যাশ সাপোর্ট বন্ধ করতে যাচ্ছে মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিবিসি জানিয়েছে, ফেইসবুক এবং ইউটিউবসহ ১০টি সাইটে আগে থেকেই ফ্ল্যাশ প্লেয়ার চালু করা থাকবে। এর বাইরে অন্য কোনো ওয়েবসাইটে ফ্ল্যাশ প্লেয়ার প্রয়োজন হলে ক্রোম ব্রাউজার সেটি চালু করতে ব্যবহারকারীর অনুমতি চাইবে। তবে, সেক্ষেত্রে একটি সাইটের জন্য ব্যবহারকারীকে বারবার অনুমতি প্রদানেরও প্রয়োজন নেই। একবার অনুমতি দিলেই ক্রোম ব্রাউজার সেটি ভবিষ্যতে ব্যবহার করার জন্য মনে রাখবে বলেও জানানো হয়।
ওয়েবসাইটে মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহারের জন্য ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রতি হ্যাকাররা এটিকে তথ্য চুরি করার মাধ্যম হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা শুরু করায় এটি বন্ধ করতে উদ্যোগ নেয় অ্যাপল, মাইক্রোসফট এবং মোজিলার মত প্রতিষ্ঠানগুলো।
গত বছর ফেইসবুকের নিরাপত্তা প্রধান বলেন, "এটি একসঙ্গে এবং সবার জন্য বন্ধ করা উচিত।"
অন্যান্য প্রতিষ্ঠানের মত এবার একই পথে হাটতে যাচ্ছে গুগল। এ বিষয়ে ক্রোম ব্রাউজারের প্রযুক্তি প্রধান অ্যান্থনি লাফোরজ জানান, এই পরিবর্তনের ফলে অন্যান্য ওয়েবসাইটে ভিডিও চালানোর জন্য এইচটিএমএল৫ এর মত বিকল্প প্রযুক্তি ব্যবহার করা হবে। বেশকিছু ওয়েবসাইট এখনও বিপুল পরিমানে এটি ব্যবহার করে থাকে, তাই এটি সম্পুর্ণরূপে সরানো হচ্ছে না বলেও জানান তিনি।
গুগলের এই ঘোষণার আগে সিকিউরিটি ফার্ম ফায়ারআই-এর এক কর্মকর্তা পল ডাকলিন সম্ভব হলে ফ্ল্যাশ প্লেয়ার সম্পুর্ণরূপে মুছে ফেলারই পরামর্শ দেন। "আমদের এটি সচরাচর প্রয়োজন হয় না, তাই আমাদের দরকার হলে এটি প্রতিবার ডাউনলোড করে, ইনস্টল করে ব্যবহার করা উচিত এবং কাজ শেষে এটি আবার মুছে ফেলা উচিত।"- বলেন ডাকলিন।