Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে শর্টকোড ও কলসেন্টার চালু

Wednesday, May 25, 2016

দেশের মোবাইল ফোন, ইন্টারনেটসহ
টেলিযোগাযোগ সুবিধা
ব্যবহারকারী গ্রাহকদের অভিযোগ গ্রহণ
ও নিষ্পত্তির লক্ষ্যে একটি শর্টকোড
চালু করেছে বিটিআরসি। গতকাল ২য়

স্তরের অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি
হিসেবে চার ডিজিটের ‘২৮৭২’
শর্টকোডটি কলসেন্টারের মাধ্যমে চালু
করা হলো। সকল মোবাইল নম্বর থেকে
গ্রাহকগণ উল্লেখিত শর্টকোডে
অভিযোগ প্রদান এবং পরামর্শ গ্রহণ
করতে পারবেন। শীঘ্রই সকল পিএসটিএন
অপারেটরের নম্বর থেকেও গ্রাহকগণ
তাদের অভিযোগ প্রদান করতে পারবে।
এতে ফোন করতে গ্রাহককে নূন্যতম ২৫
পয়সা মিনিট হারে কলচার্জ ব্যয় হবে।
গত বছরের ১৬ ডিসেম্বর হতে
বিটিআরসি সারাদেশে সকল মোবাইল
অপারেটরের নতুন সংযোগ ক্রয়ের
ক্ষেত্রে এবং পুনর্নিবন্ধনের ক্ষেত্রে
গ্রাহক পরিচয় নিশ্চিত করণের লক্ষ্যে
বায়োমেট্রিক্স ভেরিফিকেশন
বাধ্যতামূলক করেছে। এর মূল উদ্দেশ্য
হচ্ছে মোবাইল গ্রাহকদের সঠিক পরিচয়
নিশ্চিত করা। পূর্ব ঘোষণা অনুযায়ী
গেল ৩০ এপ্রিল পুনরনিবন্ধনের সময়সীমা
শেষ হওয়ার কথা থাকলেও, প্রতিকূল
আবহাওয়ার কারণে গ্রাহকদের
দুর্ভোগের কথা চিন্তা করে সময়সীমা
এ মাসের ৩১ তারিখ পর্যন্ত বর্ধিত করা
হয়েছে। এখন পর্যন্ত সকল অপারেটরে ৯
কোটি ৭০ লক্ষ ৮৫ হাজার ৭৪১টি
সংযোগের গ্রাহক পরিচয় নিশ্চিত করা
সম্ভব হয়েছে। উল্লেখ্য, কমিশনের নিকট
অভিযোগ প্রদানের পূর্ববর্তী
মাধ্যমগুলোও যথা ই-মেইল, ওয়েব বক্স
এবং লিখিতপত্র ইত্যাদিও চালু
থাকবে। গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত
সকল অভিযোগের সমাধান এবং এ
সংক্রান্ত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য
কমিশনে গঠনকৃত ‘কমপ্লেইন্ট
ম্যানেজমেন্ট টাস্কফোর্স’ সামগ্রিক
বিষয়টি তদারকি করবে।

Latest

Blog Archive

Hit Me