Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

Sunday, May 15, 2016

রোনালদো
বার্সেলোনার কাছে লা লিগার
শিরোপা হারানোর হতাশা হয়তো
আছে। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে রিয়াল
মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো

রোনালদো ছুটছেন নিজের মতোই।
লিগের শেষ খেলায় দেপোর্তিভো
লা করুনার বিপক্ষে জোড়া গোল করে
ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়
হিসেবে টানা ছয় মৌসুমে ৫০
কিংবা তার বেশি গোল করার রেকর্ড
গড়েন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে
রিয়ালে যোগ দেয়ার পর দ্বিতীয়
মৌসুম (২০১০-২০১১) থেকেই দুর্দান্ত
গতিতে ছুটছেন রোনালদো। সেবার সব
মিলিয়ে রিয়ালের জার্সিতে ৫৩
গোল করেছিলেন পর্তুগীজ তারকা। এর
পরের চার মৌসুমে রোনালদোর
গোলের হিসেবটা অবিশ্বাস্য: ৬০, ৫৫,
৫১ এবং ৬১!
গত শনিবার সপ্তম মিনিটে
দেপোর্তিভোর জালে বল জড়িয়ে
চলতি মৌসুমে গোলের অর্ধশতক পূরণ
করেন রোনালদো। ২৫তম মিনিটে
নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
ফলে চলতি মৌসুমে লিগে
রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ৩৫-এ।
বাকি ১৬টি গোল করেছেন চ্যাম্পিয়ন্স
লিগে।
নিজের গোলসংখ্যাকে আরো
বাড়িয়ে নেয়ার সুযোগ আছে রিয়াল
তারকার। আগামী ২৮ মে চ্যাম্পিয়ন্স
লিগের ফাইনালে ইতালির মিলানে
অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি
হবে রিয়াল। সেই ম্যাচে গোল করে
দলকে জিতিয়ে নিশ্চয়ই লা লিগা
শিরোপা না জেতার আক্ষেপ ঘুচাতে
চাইবেন রোনালদো।
তবে তার আগে পায়ের ইনজুরি
কাটিয়ে উঠতে হবে তাকে।
দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে চোট
পেয়ে প্রথমার্ধের পরই মাঠ ছাড়েন
তিনি।
রোনালদো কীর্তি
মৌসুম গোল
২০১০-১১ ৫৩
২০১১-১২ ৬০
২০১২-১৩ ৫৫
২০১৩-১৪ ৫১
২০১৪-১৫ ৬১
২০১৫-১৬ ৫১*
(চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ
বাকি)

Latest

Blog Archive

Hit Me