Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

সাকিবদের বিদায়, ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল মুস্তাফিজের দল

Wednesday, May 25, 2016

সাকিবদের বিদায়, ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল মুস্তাফিজের দল
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। বৃহস্পতিবার হায়দ্রাবাদ ২২ রানে হারিয়েছে গৌতম গম্ভীরের দলকে।


দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে হায়দ্রাবাদকে আগে ব্যাট করার আমন্ত্রণ জনান জানান কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় হায়দ্রাবাদ। দলীয় ১২ রানেই ওপেনার শিখর ধাওয়ানকে ব্যক্তিগত ১০ রানে ফেরান মরনে মরকেল।
তবে ময়েসিস হেনরিকসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে দলের চাপ সামাল দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর কলকাতাকে দারুণ ব্রেকথ্রু এনে দেন কুলদ্বীপ যাদব। ইনিংসের দশম ওভারে এসে জোড়া আঘাত হানেন তিনি। একে একে ফিরিয়ে দেন হেনরিকস ও ওয়ার্নারকে। ২১ বলে ৩১ রান করে ওভারের চতুর্থ বলে ফিরে যান হেনরিকস। ২৮ বলে ২৮ রান করে তার পরের বলে আউট হন ওয়ার্নার।

এরপর দীপক হুদাকে নিয়ে রানের চাকা সচল রাখেন যুবরাজ সিং। কিন্তু দলীয় ১২০ রানের মাথায় ১৩ বলে ২১ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের ফাঁদে পড়ে নিজের উইকেট হারান দ্বীপক হুদা। আউট হওয়ার আগে যুবরাজের সঙ্গে ৬ ওভারে ৪৯ রানের জুটি গড়েন তিনি। এরপর কোনও রান না করে ফিরে যান বেন কাটিং। ১২৪ রানে পাঁচ উইকেট হারায় সানরাইজার্স।

তবে একপ্রান্তে রানের চাকা সচল রাখে যুবরাজ সিং। সর্বোচ্চ ৪৪ রান আসে তার ব্যাট থেকে। ৩০ বলে আট চার ও এক ছয়ে ৪৪ রানের এই ইনিংস খেলেন তিনি। এছাড়া নামান ওঝা ৭ এবং ভুবেনেশ্বর কুমার ১ রানে করে আউট হন। শেষ দিকে ছয় বলে দুই ছয়ে বিপুল শর্মার ১৪ রানে ২০ ওভার শেষে ১৬২ রানের দলীয় সংগ্রহ পায় হায়দ্রাবাদ।
কলকাতার পক্ষে সর্বোচ্চ তিনটিন উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব। চার ওভারে ৩৫ রান দিয়ে তিনটি উইকেট তিনি। এছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার এবং মরনে মরকেল।

Latest

Blog Archive

Hit Me