Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

পান দোকানির বিদ্যুৎবিল ১৩২ কোটি রুপি!

Thursday, May 19, 2016

ভারতের হরিয়ানা রাজ্যের এ পান বিক্রেতা গত মাসের বিদ্যুৎবিল দেখে অজ্ঞান হওয়ার জোগার হয়েছিলেন। তার সামান্য একটা ঝুপড়ি ঘরের বিদ্যুৎবিল নাটি ১৩২ কোটি রুপি।
পান দোকানির বিদ্যুৎবিল ১৩২ কোটি রুপি!

হরিয়ানার সোনিপাত জেলার ছোট শহর গোহানায় এ আজব ঘটনা ঘটেছে।


ওই শহরে ছোট্ট একটি পানের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রাজেশ। দোকানে রয়েছে একটি বাল্ব এবং চোট একটি একটি ফ্যান। এতে মাসে এক হাজার টাকার ভেতরেই বিদ্যুৎ বিল দিতে অভ্যস্ত তিনি। কিন্তু এবার দীপাবলির আগে তার অক্টোবর মাসের বিদ্যুৎ খরচ দেখানো হয়েছে ১৩২.২৯ কোটি ‍রুপি!

হতভম্ব রাজেশ বলেছেন, ‘বিলে লেখা টাকার পরিমাণ দেখে চমকে উঠেছি। শুধু সংখ্যায় নয়, ওই পরিমাণ লেখা রয়েছে কথায়ও।’

শুক্রবার উত্তর হরিয়ানা বিদ্যুৎ অফিসে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই পানওয়ালা।

উল্লেখ্য, বিদ্যুৎ অফিসের এমন ভুলের জেরে ভুক্তভোগীর সংখ্যা কিন্তু কম নয়!

Latest

Blog Archive

Hit Me