জাভা শিএখন আর অনলাইনে
টিউটোরিয়াল ঘাটতে হবে না।
হাতের একটা স্মার্টফোন থাকলেই
শিখে নিতে পারবেন জাভা। বিশেষ
করে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে হলে
জাভা পপ্রাগ্রামিং ল্যাঙ্গুয়েজ
শিখতেই হয়। যারা বাসায় বসে
ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে
চান, তারা জাভা শিখে নিলে
নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে
বাড়তি উপার্জনও করতে পারবেন।
কিন্তু আগ্রহীদের অনেকেই জাভা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে
গিয়ে প্রথম দিকে নানা সমস্যার
সম্মুখীন হন। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে
জাভা শিখতে টাকাও খরচ করতে হয়।
আগ্রহীরা এখন এক অ্যাপের মাধ্যমেই
জাভা শিখে নিতে পারবেন।
অ্যান্ড্রয়েড ডিভাইসের জনপ্রিয়তার এ
যুগে অ্যাপ্লিকেশনের চাহিদা
বাড়ছে। ডেভেলপারদের অনেকেই
অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে
ক্যারিয়ার গড়তে চান। অ্যান্ড্রয়েড
প্লাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন তৈরি
করতে হলে জানতে হবে। ‘লার্ন জাভা’
নামে অ্যাপে বেসিক থেকে শুরু করে
জাভা প্রোগ্রামিং ভাষার
বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে। শুধু
তাই নয় সব কিছু হাতে কলমে
ভালোমতো শিখে নিতে আছে
ভিডিও টিউটোরিয়ালের সুবিধা।
অ্যাপটির মাধ্যমে কোনো শিক্ষার্থী
জাভা সম্পর্কে কতটুকু শিখেছে তা
পরীক্ষার মাধ্যমে যাচাই করে দেখার
সুবিধা রয়েছে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর
অনুযায়ী অন্য আরও শিক্ষার্থীদের
তুলনামূলক স্কোর দেখা যাবে এতে।
অনেক অপশন রয়েছে যা অফলাইনেও
কাজ করে।
ডাউনলোড করতে:- click here
