Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

বর্ষার টিপস

Thursday, May 19, 2016

বর্ষা মানেই কাদা আর জল জমা রাস্তায় নাকানিচুবানি। সে জন্য তো স্মার্টনেস উধাও হতে পারে না। তবে জেনে নিন বর্ষায় স্মার্টনেসের ১০টি টিপস।

১. প্রিন্টেড বারমুডা, শর্টস বা ছোট স্কার্ট: জিনস বা সালওয়ার, বর্ষায় পা ঢাকা পোশাক পরা মানেই কাদার ছিটেয় তা নতুন রূপ নেবে।
তাই বর্ষাকালে একটু সাহসী হতে অসুবিধা নেই। বর্ষাকালে পা ঢাকা পোশাকের থেকে অনেক বেশি সুবিধাজনক বারমুডা বা শর্টস। আর যদি প্রিন্টেড হয় তাহলে তো কথাই নেই। বর্ষার মনমরা মেজাজের মধ্যে প্রিন্ট যেমন রঙের ছোঁয়া আনবে তেমনি স্মার্টনেসও বজায় থাকবে ষোলো আনা।

২. ট্যাঙ্ক টপ বা লুজ টি-শার্ট: স্লিভলেস ট্যাঙ্ক টপ বা লুজ টি-শার্ট বর্ষার জন্য আদর্শ। এই সময় যত হালকা পোশাক পরা যায় ততই ভাল। এতে ভিজলেও সমস্যা হবে না। লুজ পোশাক ভিজে গায়ের সঙ্গে লেগে গিয়ে ঠান্ডা লাগার সম্ভাবনাও কম।

৩. রেইনকোট: অনেকেই ছাতা নিতে পছন্দ করেন না। এমনকি ছাতা হাতে নিয়ে চলাফেরা করতেও বেশ সমস্যা হয়। তার বদলে গায়ে রেইনকোট চড়িয়ে নিলেই ঝামেলা মিটে যাবে। তবে সেই ভারী বস্তার মত রেইনকোট নয়। এখন বাজারে হালফ্যাশনের রেইন-ট্রেঞ্চ-কোট পাওয়া যায়। শিক পোশাক ওভার কোটের মত দেখতে হালকা রঙের ট্রান্সপারেন্ট কোট বা ছোট ছোট প্রিন্টেড ট্রেঞ্চ কোট এখন ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ড।

৪. ফ্লোই ড্রেস: গরমকালের সুতির পোশাক তুলে রাখুন। বেছে নিন শিফন বা জর্জেটের ফ্লোই ড্রেস। বর্ষা মানে কিন্তু স্টাইল বদল নয়। বরং বদলে ফেলুন ফ্যাব্রিকস । সুতির পোশাক ভিজে গায়ে সেঁটে যায়। তার থেকে অনেক সুবিধাজনক শিফন। ভিজলেও শুকিয়ে যাবে। স্টাইল বজায় থাকবে ষোলো আনাই।

৫. হাঁটু ঝুলের রম্পারস: বর্ষাকালে হাঁটুর থেকে লম্বা ঝুলের পোশাক মানেই পোশাকের বারটা বাজা। তবে যদি বারমুডা বা শর্টসের মত পোশাকে অসুবিধা থাকে তবে বেছে নিন হাঁটু ঝুলের রম্পার্স। সঙ্গে রঙিন স্কার্ফ আর লম্বা দুল।

৬. প্রিন্টেড স্কার্ফ: বর্ষাকালে মেটাল বা রঙবেরঙের পুঁতির নেক-পিস দেখতে ভাল লাগলেও জলে ভিজে অনেক সময় ত্বকের সমস্যা করতে পারে। তবে গলা খালি রাখতে না চাইলে জড়িয়ে ফেলুন প্রিন্টেড স্কার্ফ। বৃষ্টি শুরু হলে ঢেকে নিতে পারবেন মাথাটিও।
৭. ফ্লিপ ফ্লপ: বর্ষাকাল মানেই চামড়ার জুতোর ছুটি। রঙিন ব্যালেরিনা বা ফ্লিপ ফ্লপ একাই বাকি সবকিছুকে টপকে যেতে পারে বর্ষার সময়ে।

৮. নিয়ন ছাতা: বর্ষা মানেই নানা রঙের খেলা। জমকালো নিয়ন ছাতা আপনার স্টাইলে নিয়ে আসবে রঙের ছোঁয়া। একেবারে সাদামাটা পোশাকেও নিয়ন ছাতা যোগ করে দেবে নতুন ধরনের স্মার্টনেস স্টেটমেন্ট।

৯. ওয়াটার প্রুফ ঘড়ি :রিস্টব্যান্ড, চুড়ি ছুটিতে থাকুক বর্ষায়। তার জায়গা নিক রঙিন রিস্ট ওয়াচ। বর্ষার বাজারে মেটাল ঘড়ি মানেই ঝক্কি-ঝামেলা, সেখানে ওয়াটার প্রুফ রঙিন ঘড়ি কব্জিতে থাকলে সকলের মাঝে আপনিই সবচেয়ে স্মার্ট।

১০. ওয়াটার প্রুফ টট ব্যাগ: ব্যাগ ভিজে যাওয়া মানেই ভিতরের স্মার্টফোন বা দরকারি কাগজপত্রের বেহাল দশা। দামি লেদার ব্যাগেও পুরো ভরসা নেই। ভিজে গেলেই শেষ। কাপড়ের ঝোলাও অনেকের চলে না। এমন সময় সবকিছুকে হারিয়ে দেবে ওয়াটার প্রুফ টট ব্যাগ। গাঢ় রঙের টট ব্যাগ কাঁধে ঝোলাতে পারলেই স্টাইল, দামি ফোনের সুরক্ষাও নিশ্চিন্ত।

Latest

Blog Archive

Hit Me