Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

দুইবছর পর একসঙ্গে তাহসান-উর্মিলা

Wednesday, May 25, 2016

আসছে রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে একক নাটক “ক তে কাজী, খ তে খেলা”। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন তানিম রহমান অংশু। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন তাহসান খান ও উর্মিলা। গতকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

রোমান্টিক কমেডির গল্প নিয়ে নির্মিত নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নাটকটির মাধ্যমে আমরা একটি রোমান্টিক গল্প দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এবারের ঈদে তাহসান ও উর্মিলার রসায়ন দর্শকদের ভালো লাগবে।’
তাহসান বলেন, ‘প্রায় দুই বছর পর আবারও উর্মিলার সঙ্গে অভিনয় করলাম। পাশাপশি তানিম রহমান অংশু দারুণ কাজ করে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’
গ্রামীণফোন নিবেদিত নাটকটির প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। প্রযোজনা সংস্থার ম্যানেজিং ডিরেক্টার শাহরিয়ার শাকিল বলেন, ‘এবারের ঈদে আমরা এক্সকুসিভ কাজ করছি। আমরা চাই দর্শকরা ভালো গল্পের ভালো নির্মাতার নাটক দেখুক। সেই ভাবনা থেকেই তানিম রহমান অংশুর এই নাটকটি আমরা প্রযোজনা করছি। গ্রামীণফোন নিবেদিত এই নাটকটি আসছে রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে।’

Latest

Blog Archive

Hit Me