Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

শিশিরের ইচ্ছাপূরণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব

Friday, May 20, 2016

২০১৩ সালে প্রথমবারের মতো ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলেছিলেন বাংলাদেশ প্রাণভোমড়া সাকিব আল হাসান। পরেরবার যাওয়ার কথা থাকলেও অনাপত্তি না পাওয়ার কারণে খেলতে যেতে পারেননি। তবে সিপিএলের এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব।

আর সেটা নাকি স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ইচ্ছার কারণে। ১ লাখ ১০ হাজার ডলারে তালাওয়াসে নাম লেখানো সাকিব একটি সাক্ষাতকারে এমনই জানিয়েছেন।
সিপিএল টি-টোয়েন্টি ডটকমকে সাকিব বলেছেন, ‘স্ত্রীর ইচ্ছার কারণেই আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছি। সিপিএল খেললে খুবই সুন্দর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ দেখা হয়ে যাবে আমাদের। আমি এদিকেই তাকিয়ে। আমার মনেহয় আমাদের দলটা দারুণ হয়েছে। দলগত হয়ে একসাথে খেলে এখন আমাদের জিততে হবে।’
সিপিএলে এবার সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন উইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইলকে। আছেন লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও। জুনের ২৯ তারিখ মাঠে গড়াবে সিপিএল।

Latest

Blog Archive

Hit Me