Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

বিমান দূর্ঘটনার কবল থেকে বাঁচলেন সাকিবরা!

Tuesday, May 24, 2016

বিমান দূর্ঘটনার কবল থেকে বাঁচলেন সাকিবরা!
মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলার আগেই সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের নতুন বিপত্তি। বড় ধরণের বিমান দূর্ঘটনার কবল থেকে বেঁচে গেছেন তারা।


বুধবার দিল্লীর ফিরোজ শাহ কোটলায় খেলতে নামবে কেকেআরের। একদিন আগে মঙ্গলবার তিনভাগে ভেন্যুর পথে রওয়ানা হয় সাকিবদের দল। কিন্তু তাদের একটি বিমান ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে জয়পুরে জরুরী অবতরণ করে। ওই বিমানে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ছিলেন দলের অধিনায়ক গৌতম গম্ভীর, ওয়াসিম আকরাম ও আন্দ্রে রাসেল। সবাই সুস্থ রয়েছেন।

এলিমিনেটর ম্যাচ দিয়ে সবমিলিয়ে তৃতীয়বারের মতো এবারের আসরে মুখোমুখি হবে কলকাতা-হায়দ্রাবাদ। আগের দুইবারই জয় হয়েছে কেকেআরের। বুধবারের ম্যাচে জয়ী দল খেলবে ব্যাঙ্গালুরু-গুজরাট ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। ওই ম্যাচে জয়ী দল ফাইনালের দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেবে। 

Latest

Blog Archive

Hit Me