Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

চুলের যত্ন

Monday, May 23, 2016

hair
চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। তাই
আমাদের সবারই চুলের সঠিক যত্ন
নেওয়া উচিত। চুল আমাদের ত্বকের
অংশবিশেষ হিসেবেই রোদের তাপ,

বিভিন্ন জীবাণুর আক্রমণ ও ধুলা-ময়লার
ক্ষতিকর প্রভাব থেকে মাথার ত্বককে
রক্ষা করে।
স্বাভাবিক চুলের যত্ন
নিয়মিত চুলের যত্ন নিলে চুলের মসৃণতা
বজায় থাকে। সপ্তাহে একদিন তেল উষ্ণ
গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন
১৫-২০ মিনিট। এরপর গরম পানিতে
ভেজানো টাওয়েল ১৫-২০ মিনিট
মাথায় পেঁচিয়ে রাখুন। এরপর একটি
ডিম, ২ চা চামচ মধু, ২ চা চামচ আমলকীর
রস, ২ চা চামচ অলিভ অয়েল, জবা ফুলের
রস/পেস্ট, সামান্য গরম পানি একসঙ্গে
মিশিয়ে প্যাক বানিয়ে পুরো চুলে
লাগিয়ে রাখুন ২৫-৩০ মিনিট। এরপর
পরিষ্কার করে চুল ধুয়ে ফেলুন। পরে
চায়ের লিকার, লেবুর রস ও আধা চামচ
মধু মিশিয়ে পানিসহ এক মগ করুন। সেটি
দিয়ে চুল ধয়ে ফেলুন এবং চুল মুছে নিন।
শুষ্ক চুলের যত্ন
চুল শুষ্ক হলে একদিন পরপর অলিভ অয়েল
বা নারিকেল তেলের সঙ্গে ক্যাস্টর
অয়েল মিশিয়ে উষ্ণ গরম করে পুরো চুলে
ও স্কাল্পে ম্যাসাজ করুন ২০-২৫ মিনিট।
এরপর গরম পানিতে টাওয়েল ভিজিয়ে
স্টিচ নিন। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে
নিন এবং কন্ডিশনার লাগান। শেষে
চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
যাদের চুল রুক্ষ, শুষ্ক ও লালচে তারা
একটি জবাফুল বাটা, ২ চামচ মধু ও এক
চামচ আমলকী বাটা, টক দই, ডিমের কুসুম,
মেথিগুঁড়া, ক্যাস্টর অয়েল একসঙ্গে
মিশিয়ে পুরো চুলে ঘণ্টাখানেক
লাগিয়ে রাখুন। তারপর ভেষজ শ্যাম্পু
দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার
লাগিয়ে ৪-৫ মিনিট রেখে ধুয়ে
ফেলুন হালকাভাবে।
খুশকি
খুশকি কোনো রোগ বা রোগের লক্ষণ
নয়। এটি স্কাল্পের শুষ্ক চামড়া। যা
সবারই কমবেশি হয়ে থাকে। চুল পড়া
এবং খুশকি ১০০ জনের মধ্যে ৮০ জনের
হয়ে থাকে। বসন্তে এ সমস্যা অনেকেরই
দেখা দেয়। নিজের চিরুনি, ব্রাশ,
তোয়ালে, বালিশের কভার যথাসাধ্য
পরিষ্কার এবং আলাদা রাখুন।
মেডিকেটেড শ্যাম্পু,
মাইকোনাজোনযুক্ত লোশন,
ক্ষেত্রবিশেষে স্টেরয়েড লোশন
ব্যবহারে সম্পূর্ণ সেরে যায়। তবে খুশকি
নিরাময়ের জন্য ঘরোয়া হারবাল
পদ্ধতি অবলম্বন করাই ভালো।
আরও কিছু টিপস
l লেবু, কিউয়ি সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন।
ফ্রুট অ্যাসিড চুলের তেলতেলে ভাব ও
ময়লা পরিষ্কার করে চুলকে সজীব করে
তোলে।
l গ্লাসে বিয়ার ঢেলে রেখে দিন।
এবার এ ফ্ল্যাট বিয়ার শ্যাম্পু করার পর
পুরো চুলে ভালো করে লাগান।
বিয়ার লাগানোর পর চুল ধোয়ার
প্রয়োজন নেই কারণ বিয়ারের গন্ধ
এমনি এমনিই চলে যাবে।
l ভিটামিন বি-সমৃদ্ধ খাবার বেশি
করে খান। বিশেষ করে ফল, শাকসবজি।
l ডিম, বাঁধা কপিতে ভিটামিন বি’র
সঙ্গে সঙ্গে সালফারও থাকে যা
খুশকি দূর করার জন্য উত্তম।
l মাঝে মাঝে শ্যাম্পুর সঙ্গে দুটো
ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিন।
l মাথা ম্যাসেজ করার সময় নখ দেবেন
না।

Latest

Blog Archive

Hit Me