আজ ৩০ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ এবং ৫ শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা।
আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ:ইউরেনাস ও শুক্র। আপনার শুভ সংখ্যা:৪ ও ৬। শুভ বার:রবি ও শুক্র। শুভ রত্ন:হীরা ও গার্নেট।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:দাবাড়ু গ্রান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, বিজ্ঞানী রোনাল্ড রস, ছড়াকার আবু সালেহ, কণ্ঠশিল্পী কানিজ সুর্বণা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। আবেগ ও উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। আত্মীয়স্বজনের সান্নিধ্যে আনন্দবোধ করতে পারেন। যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। কাউকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য নিজেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ঐকান্তিক প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। আপনার ব্যক্তিত্বের জন্য কেউ কেউ আপনার প্রতি আকর্ষণবোধ করতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
জীবন ও জগত্ সম্পর্কে জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূল থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কতৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধূলাবালি থেকে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।