'সায়েন্স জার্নাল' নামে নতুন এক
অ্যান্ড্রয়েড অ্যাপের ঘোষণা
দিয়েছে গুগল। এই অ্যাপের লক্ষ্য,
'আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা
বিজ্ঞানিকে জাগিয়ে তোলা'।
'গুগল ফর এডুকেশন' নামের ব্লগে এক
পোস্টে এই তথ্য জানিয়েছে গুগল
কর্তৃপক্ষ। মার্কিন প্রতিষ্ঠানটির
'মেকিং অ্যান্ড সায়েন্স
ইনিশিয়েটিভ' কর্মসূচির আওতায় এই
অ্যাপ আনা হয়েছে। অ্যাপটি বর্তমানে
গুগল প্লে স্ট্রোরে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেট ও
দ্য ভার্জের মতে, সবাই একজন
বিজ্ঞানির মতো চিন্তা করুক, এটাই
চায় গুগল। আর সেজন্য 'সায়েন্স
জার্নাল' এনেছে তারা।
স্মার্টফোনের বিদ্যমান সেন্সর ব্যবহার
করে এই অ্যাপ আমাদের চারপাশ থেকে
'গতি, আলো বা শব্দ'-এর মতো ডেটা
সংগ্রহ করতে সাহায্য করবে
ব্যবহারকারীদের। এরপর এসব ডেটাকে
গ্রাফ ও চার্টে উপস্থাপন করে অতীতের
ডেটার সাথে তুলনা করে
পূর্বানুমানের ব্যাপারে সিদ্ধান্তে
পৌঁছাতে পারবেন তারা।
