Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

আজকের রাশি ফল (১৫ মে,)

Saturday, May 14, 2016

১৫ মে ২০১৬ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ৭
শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে

অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে
পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির
জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬।
আপনার উপর প্রভাবকারী গ্রহ:শুক্র।
আপনার শুভ সংখ্যা:৬। শুভ বার:শুক্র। শুভ
রত্ন:হীরা।


দ্বাদশ রাশির পূর্বাভাস


মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন।
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ
করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া
পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য
দিনটি শুভ। সন্তানের কোনো সাফল্য
আনন্দদায়ক হতে পারে।


বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ
মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা
আছে। মন ভালো থাকবে। পড়াশোনার
প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। স্থাবর সম্পত্তি
অথবা বিলাসদ্রব্য কেনাকাটা হতে
পারে।


মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায়
থাকবে। কাজকর্মে উত্সাহবোধ করবেন।
মনোবল বৃদ্ধি পাবে। ব্যক্তিগত
যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
পরিবেশের সঙ্গে মানিয়ে চলার
চেষ্টা করুন। বাড়িতে আত্মীয় সমাগম
হওয়ার সম্ভাবনা আছে।


কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )

আর্থিক দিক ভালো যাবে। কোনো
সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা
আছে। পাওনা টাকা আদায়ের জন্য
তাগাদা দিন। পড়াশোনার প্রতি আগ্রহ
বৃদ্ধি পেতে পারে। অধীনস্তদের
কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ
বজায় রাখার চেষ্টা করুন।


সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন।
সাফল্য লাভের সম্ভাবনা আছে। শরীর
ভালো থাকবে। মানসিক শান্তি
বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ
দ্বারা অন্যকে মুগ্ধ করতে পারবেন।
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।


কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধি
পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ
শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো
ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে
উঠবে। শরীর খুব একটা ভালো নাও
যেতে পারে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )

আর্থিক দিক ভালো যাবে। আয়-
উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ
হতে পারে। পেশাগত যোগাযোগ
ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
সাংগঠনিক কাজে সুফল পেতে
পারেন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কোনো কাজে সম্পৃক্ত হতে
পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির
সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি
পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে
পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বেকারদের কারো কারো কর্মসংস্থান
হতে পারে।


ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হবে।
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল
থাকবে। পেশাগত দিক ভালো যেতে
পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে
পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ
বৃদ্ধি পেতে পারে। কোনো সত্
মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।


মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো
ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে
পারে। বদনাম থেকে সতর্ক থাকুন।
রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।
পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
ব্যবসায়িক দিক ভালো যাবে না।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রেম-
ভালোবাসার জন্য দিনটি শুভ। যৌথ ও
অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।
অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব
বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ
বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কোনো আপনজন শত্রুতা করতে পারে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সীমা
লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো
করবেন। শরীর খুব একটা ভালো যাবে
না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।
আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা
করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি
পাবে।

Latest

Blog Archive

Hit Me