এই এক ফুটবলের কথা বাদ দিলে আর্জেন্টিনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহ থাকার কথা নয়। দু’দেশের মধ্যে দূরত্বই তো প্রায় ১৭ হাজার কিলোমিটার। অথচ, বিশ্বকাপ এলেই যেন সেই ‘অপরিচিত’ আর্জেন্টিনা এই দেশের মানুষের কাছে হয়ে ওঠেন অতি আপনজন। বাড়িতে বাড়ি চোখে পড়ে বিশাল বিশাল আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা।
বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই হাজারো আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট - এএফএ.অর্গ.এআর।
ছবিঃ সংগৃহীত
‘ম্যাডনেস অব লাভ ইন বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে নানা কার্যকালাপের ছবি প্রকাশ করে ওয়েবসাইটটি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপ আর্জেন্টিনা ফুটবল ফ্যানস অব বাংলাদেশ - এর কল্যাণেই তারা এই রিপোর্টটি প্রকাশ করে।
২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৪ ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসা করে ওয়েবসাইটটি। প্রতিবেদনে, ২০১২ সালের ২৩ আগস্ট ফেসবুকে আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স বাংলাদেশ গ্রুপটি খোলা হয়। প্রতি বছর তারা না ধরণের ইভেন্টের আয়োজন করে বিশেষ করে আর্জেন্টিনার খেলার আগে তারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন যাতে দলের জয় হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ লক্ষ ৪২ হাজারের বেশি সদস্যের এই গ্রুপে প্রতিদিন এক হাজারের বেশি প্রশ্ন ও পোস্ট আসে। এই গ্রুপের সদস্যরা কোপা আমেরিকা আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

