Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

আজকের রাশিফল(২৪ মে ২০১৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার)

Monday, May 23, 2016

রাশি ফল
আজ ১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ এবং ১৬
শাবান ১৪৩৭ হিজরি। নৈসর্গিক
রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে
অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫
মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে
পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন

রাশির জাতক/জাতিকা। আপনার
জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী
গ্রহ:বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা:৫ ও ৬। শুভ
বার: বুধ ও শুক্র। শুভ রত্ন : হীরা ও পান্না।



আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট
ব্যক্তিত্ব : প্রেসিডেন্ট নে উইন,
বিপ্লবী-মাঁরা, রাণী ভিক্টোরিয়া,
ঔপন্যাসিক মিখাইল, শালোখব,
বিজ্ঞানী ফারেনহাইট, কবি জোসেফ
ব্রডস্কি।


দ্বাদশ রাশির পূর্বাভাস

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজ কর্মে ভাগ্যের সহায়তা আশা
করতে পারেন। সামাজিক অগ্রগতি
অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো
যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ
সৃষ্টি হতে পারে। জীবন এবং জগত্
সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পেতে
পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি
শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

সময়ের প্রতিকূলতাকে উপেক্ষা করা
ঠিক হবে না। অনুকূল সময়ের জন্য
প্রতীক্ষা করুন। কোনো ধরনের বদনামের
সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক
ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত
কোনো ঝামেলা হতে পারে। কোনো
মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন।


মিথুন রাশি (২১ মে- ২০ জুন)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও
অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।
অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব
প্রতিষ্ঠা করতে পারবেন। ঘনিষ্ঠ
বন্ধুদের সহযোগিতা পাবেন।
আপনজনদের শত্রুতা মোকাবেলা করতে
হতে পারে। অবিবাহিতদের কারো
কারো বিয়ে হতে পারে।


কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই )

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সীমা
অতিক্রম না করলেই ভালো করবেন।
কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।
কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে
পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি
পাবে। সাময়িক কোনো অসুস্থতায়
ভুগতে পারেন।


সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ধর্মীয় কাজ-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি
পাবে। শৈল্পিক বা বিনোদনমূলক
কাজে অংশগ্রহণ করতে পারেন।
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
পড়শোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল
কাজে সুফল পেতে পারেন। রোমান্স
শুভ।


কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি আগ্রহবোধ
করবেন। মন ভালো থাকবে। পড়াশোনায়
আনন্দ পাবেন। কোনো বন্ধুর সহযোগিতা
পেতে পারেন। বিলাসদ্রব্য
কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য
ভালো যাবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর )

কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায়
থাকবে। প্রয়োজনে তাদের
সহযোগিতা পাবেন। গৃহে অতিথি
সমাগম হতে পারে। ব্যক্তিগত
যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজ-
কর্মে উত্সাহবোধ করবেন। গলায় কোনো
সমস্যা দেখা দিতে পারে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে
পারে। কাউকে দেয়া প্রতিশ্রুতি
রক্ষা করতে পারবেন। আর্থিক দিক
ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ
সমুন্নত রাখার চেষ্টা করুন।


ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর ভালো থাকবে। মানসিক
প্রশান্তি বজায় থাকবে।
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে
পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে
অন্যকে আকৃষ্ট করতে পারবেন। পোশাক-
পরিচ্ছদের ক্ষেত্রে বিশেষ কোনো
রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।


মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন
খারাপ হতে পারে। গোপন শত্রুরা
ক্ষতি করার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ
কোনো কাজ শেষ করতে পারবেন। শরীর
ভালো যাবে না। প্রয়োজনে
চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয়াধিক্য
দেখা দেবে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আয়-
উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের
সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ
হতে পারে। সাংগঠনিক কাজে সুফল
পেতে পারেন। ট্রেড ইউনিয়নের
নেতা-কর্মীদের জন্য দিনটি শুভ।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ
পিতার আরোগ্য লাভের সম্ভাবনা
আছে। কর্মপরিবেশ ভালো থাকবে।
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা
পেতে পারেন। চাকরিজীবীদের জন্য
দিনটি শুভ। পদস্থ ও প্রভাবশালী কারো
আনকূল্য পেতে পারেন।

Latest

Blog Archive

Hit Me